বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’, ঘোষণা ইরানের মুরাদনগরে অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে, একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী কায়কোবাদ বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়

নৌকা প্রতিকে এমপি আলহাজ্ব হাবিব হাসানের জয়

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৯২৫ বার পড়া হয়েছে
আলহাজ্ব হাবিব হাসান

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: 

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। নৌকা প্রতীক নিয়ে ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে তিনি জয়লাভ করলেন।

আওয়ামী লীগ প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।

রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টার থেকে এ ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বেসরকারিভাবে লিখিত ফল ঘোষণায় উল্লেখ করেছেন, এ আসনে মোট ভোট পড়েছে ১৪ দশমিক ১৮ শতাংশ। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ৮১ হাজার ৮১৮টি। কোনো অবৈধ ভোট ছিল না।

এদিকে এ উপনির্বাচন প্রত্যাহার করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ইসির সঙ্গে বৈঠকে এ দাবি জানিয়েছে তারা।

ইসি জানিয়েছে, বিএনপি নির্বাচনে অনিয়মের অভিযোগ করলেও সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেখাতে পারেনি। তারা পুনর্বির্বাচনের মতো কোনো অনিয়ম প্রমাণসহ দিতে পারলে তদন্ত সাপেক্ষে ইসি তা বিবেচনা করবে।

আওয়ামী-বিএনপি প্রার্থী ছাড়া এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. মহিববুল্লা বাহার।

ইসির বেসরকারি ফল অনুযায়ী, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ‘মাছ’ প্রতীক নিয়ে পেয়েছেন ১২৬ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক ‘ডাব’ প্রতীক নিয়ে পেয়েছেন ৯১, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৫ এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. মহিববুল্লা বাহার ‘বাঘ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭ ভোট।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫,৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে ঢাকা-১৮ আসন গঠিত। এখানে সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ডের ২১৭টি কেন্দ্রে মোট ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫ এবং নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩।

গত ৯ জুলাই সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়েছিল।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
mimislot
slot gacor
slot gacor

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot