বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল দেবিদ্বারে কৃষক জুলুস মিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মুক্তিযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধন

  • আপডেটের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৭১৯ বার পড়া হয়েছে
কুমিল্লায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধন
কুমিল্লায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধন

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম বাশঁখালীর এমপি মোস্তাফিজুর রহমানের নির্দেশে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে স্বশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে হামলা চালিয়ে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সন্তানদের আহত করার প্রতিবাদে কুমিল্লা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক তাহ্সীন বাহার সূচনার নেতৃত্বে কুমিল্লায় মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মরা ।

মুক্তিযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে রবিবার (৩০ আগষ্ট) দুপুরে নগরীর টাউনহলের সামনে শতাধিক মুক্তিযোদ্ধাদের সন্তানের অংশগ্রহণে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফিউল আহমেদ বাবুল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুমিল্লা মহানগরের আহ্বায়ক তাহসীন বাহার সূচনা, সদস্য সচিব মোঃ আনোয়ার হোসাইন, কুমিল্লা মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও মরহুম আশরাফুল হক বীর প্রতীকের ছেলে নাইমুল হক হিমেল, ভিক্টোরিয়া সরকারী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী সায়েম, সুমন কবির, হাসান, সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা সমাবেশে হামলার নির্দেশদাতা স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সংসদ সদস্য পদ বাতিল, জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবী করেন। এ সময় বক্ত্যরা দেশের সকল মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা প্রদানের দাবী করেন।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুমিল্লা মহানগরের আহ্বায়ক তাহ্সীন বাহার সূচনা বলেন, আমরা যে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্বের পরিচয় বহন করি তা এই সর্বকালের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদান। আমি একজন বাঙালি হিসেবে আজ এই মানববন্ধন থেকে মুক্তিযোদ্ধা, সন্তান ও সাংবাদিকদের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং বীর মুুক্তিযোদ্ধা ডাঃ আশরাফ আলীর রাষ্ট্রীয় সম্মান প্রদানে প্রভাব খাটিয়ে বাধা দেয়ার নিদের্শদাতা সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার জন্য জোড় দাবী জানাচ্ছি। যতদিন পর্যন্ত এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হবে, আমরা মানববন্ধনসহ শান্তিপূর্ন আন্দোলন চালিয়ে যাবো। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর তনয়া এ ঘটনায় জড়িতদের সঠিকভাবে বিচারের ব্যবস্থা করবেন।

উল্লেখ্য, ১৯৭৫ এর ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর প্রথম প্রতিবাদকারী মৌলভী সৈয়দ আহাম্মদের আপন সহোদর বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফ আলী গত ২৭ জুলাই প্রয়াত হওয়ার পর দাফনের সময় রাষ্ট্রীয় সম্মান প্রদানে প্রভাব খাটিয়ে বাধা সৃষ্টি করে চট্টগ্রাম বাশঁখালীর বিতর্কিত স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এ ঘটনার প্রতিবাদে গত ২৪ আগষ্ট চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলা কমিটির আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানরা শান্তিপূর্ণ মানববন্ধন করেন এতে সে এমপির নির্দেশে তার পালিত সন্ত্রাসীদের দিয়ে হামলা চালানো হয়। এসময় বীর মুক্তিযোদ্ধাদের লাটিপেটা করে আহত করা হয়।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot