বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল দেবিদ্বারে কৃষক জুলুস মিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

সন্তানদের ফেলে যাওয়া বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালো মানবিক মুরাদনগর প্রশাসন

  • আপডেটের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৭৬৩ বার পড়া হয়েছে

সাজ্জাদ হোসেন শিমুল

“মানুষ মানুষের জন্য” – এই কথার এক জীবন্ত উদাহরণ দেখা গেল কুমিল্লার মুরাদনগরে। সন্তানদের অবহেলায় পরিত্যক্ত এক অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়িয়েছে প্রশাসন ও এক মানবিক উদ্যোক্তা।

শনিবার (১১ অক্টোবর) রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কোম্পানীগঞ্জ বাজারে তখন দোকানপাট বন্ধের প্রস্তুতি চলছে। ঠিক সে সময়ই চোখে পড়ে এক উদভ্রান্ত বৃদ্ধা নারী—চোখে হতভম্বতা, কথায় জড়তা। কেউ জানে না তিনি কে, কোথা থেকে এসেছেন।

পরে জানা যায়, ওই নারীর নাম মমতাজ বেগম (৬০)। এলোমেলোভাবে কথা বলছিলেন, নিজের ঠিকানা ঠিকভাবে জানাতে পারছিলেন না।

এসময় এগিয়ে আসেন কোম্পানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মানবিক ব্যক্তি ফেরদৌস রহমান। রাত প্রায় ১০টার দিকে তিনি বৃদ্ধাটিকে নিয়ে যান মুরাদনগর থানায়।

থানার কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে যোগাযোগ করেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের সঙ্গে। কিন্তু অফিস বন্ধ থাকায় ফেরদৌস রহমান নিজেই ফোন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান-এর কাছে।

ইউএনও তাৎক্ষণিক নির্দেশ দেন বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করার জন্য। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসারের তত্ত্বাবধানে মমতাজ বেগমকে ভর্তি করানো হয়।

একই সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসপাতালে একটি টিম পাঠান তাঁর পরিচয় নিশ্চিতের জন্য। কিছুটা বিভ্রান্তিকর বক্তব্যের পর চিকিৎসকের সহায়তায় জানা যায়, তিনি মমতাজ বেগম, স্বামী মৃত আয়াত আলী, বাড়ি বীরতলা গ্রাম, ইলিয়টগঞ্জ, দাউদকান্দি, কুমিল্লা।

পরবর্তীতে ইউএনও আবদুর রহমান সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান-কে হাসপাতালে পাঠান সার্বিক তদারকির জন্য। পাশাপাশি যোগাযোগ করা হয় দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার-এর সঙ্গে। তাঁর সহযোগিতায় স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে মমতাজ বেগমের পরিবারের সন্ধান পাওয়া যায়।

তবে সন্তানদের খবর দেওয়া হলেও তারা সেদিন রাতে হাসপাতালে আসেননি। শুধু জানিয়েছিলেন, সকালে আসবো। রাত গভীর হয়, হাসপাতালের বিছানায় একা পড়ে থাকেন মমতাজ বেগম। পাশে ছিলেন এক নারী চৌকিদার।

যে মায়ের স্নেহে সন্তানরা মানুষ হয়েছে, আজ সেই মায়েরই পাশে কেউ নেই। তবু একা নন তিনি – কারণ পাশে আছে মানবিক মুরাদনগর প্রশাসন এবং কয়েকজন দয়ালু মানুষ, যারা প্রমাণ করেছেন, মানবতার চেয়ে বড় কিছু নেই।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot