বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল দেবিদ্বারে কৃষক জুলুস মিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মুরাদনগর উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৮৭১ বার পড়া হয়েছে
মুরাদনগর উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন
মুরাদনগর উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন

সাজ্জাদ হোসেন শিমুলঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলাসহ শতভাগ বিদ্যুতায়নের আওতায় এলো আরও ৩১টি উপজেলা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশের ১৮ জেলার ৩১টি উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন
করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কণ্যা দেশরত্ন মাননীয় প্রধানেমন্ত্রী শেখ হাসিনা।

পাশাপাশি দুটি পাওয়ার প্ল্যান্ট, ১১টি গ্রিড সাব-স্টেশন, ছয়টি নতুন সঞ্চালন লাইনও উদ্বোধন করেছেন তিনি।
সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার মন্ত্রণালয়ের কার্যালয় থেকে অনুষ্ঠানে সংযুক্ত হন।

মন্ত্রণালয়ের সচিব এবং ২৭টি জেলার জনপ্রতিনিধিরাও ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।

এসময় মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে মুরাদনগর উপজেলাসহ ৩১টি উপজেলার শতভাগ উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন সোহাগ,
উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহম্মেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, মুরাদনগর পল্লিবিদ্যুৎ অফিসের এজিএম মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা ডিভেলপমেন্ট ফ্যাসিলিটেটর সোহেল রানা, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়ক আফজালের রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ প্রমুখ।

প্রধানমন্ত্রী এর আগে দেশের ২৫৭টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন। এই ৩১টি উপজেলা উদ্বোধনের পর মোট ২৮৮টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এলো। এর ফলে দেশের ৯৭ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা ভোগ করবে।

শতভাগ বিদ্যুতায়িত উপজেলাগুলো হচ্ছে, কুমিল্লা জেলার মুরাদনগর ও বরুড়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর, সরাইল, আশুগঞ্জ, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও কচুয়া, ফরিদপুর জেলার ভাঙ্গা ও বোয়ালমারী, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর, ঝিনাইদাহ জেলার সদর উপজেলা, মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর, দৌলতপুর, সিঙ্গাইর ও শিবালয়, মৌলভীবাজার জেলার রাজনগর, নওগাঁ জেলার মান্দা, ধামরহাট, সাপাহার, নীলফামারি জেলার ডোমার, নোয়াখালী জেলার বেগমগঞ্জ, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ, রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি, রাজশাহী জেলার বাঘমারা, সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর, সিলেট জেলার জকিগঞ্জ ও মাদারীপুর জেলার কালকিনি উপজেলা।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot