বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’, ঘোষণা ইরানের মুরাদনগরে অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে, একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী কায়কোবাদ বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়

মুরাদনগরে ৪৯টি অবৈধ ইটভাটা, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ

  • আপডেটের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৩৬২ বার পড়া হয়েছে
BrickField in bangladesh

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গড়ে উঠেছে মোট ৪৯টি ইটভাটা। অধিকাংশ ইটভাটারই কাগজপত্র নেই।

সম্প্রতি ড্রেজার দিয়ে কাটা হচ্ছে তিন ফসলি জমি ও ট্রাক্টর যোগে মাটি নেওয়া হচ্ছে ইটভাটায় এমন সংবাদ প্রকাশিত হলে, বিষয়টি মহামান্য সুপ্রিম কোর্টে কৃষি ও পরিবেশ ফাউন্ডেশনের সভাপতি জনাব অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ উজ্জ্বল এবং মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মহিউদ্দিন জুয়েল মহামান্য সুপ্রিম কোর্টে রিটপিটিশন দায়ের করেন।

মঙ্গলবার মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি মো. মজিবর রহমান মিয়ার বেঞ্চ রিট পিটিশন শুনানি শেষে কুমিল্লা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদনগর ও সহকারী কমিশনার (ভূমি), বাঙ্গরা বাজার থানার ওসি ও মুরাদনগর থানার ওসিকে অবৈধ ড্রেজার, অবৈধ ব্রিক ফিল্ডবন্ধ, কৃষি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় ব্যবহার বন্ধে ও ক্ষতিগ্রস্ত এলাকায় জরিপ করে গর্ত সমূহ ভরাট করতে আগামী ষাট দিনের মধ্যে পরিকল্পনাসহ রিপোর্ট প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেছেন।

জানা যায়, উপজেলায় ২০১৭-২০১৮ সালে আবাদযোগ্য জমির পরিমাণ ছিল ২৪ হাজার ২৯৩ হেক্টর (৬০ হাজার ২৪.০০৩ একর)। বর্তমানে ২০২১-২০২২ সালে আবাদ যোগ্য জমির পরিমাণ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৯৩ হেক্টরে (৪৭ হাজার ৬৭৩.০০৩ একর)। গত পাঁচ বছরে ৫ হাজার হেক্টর (১২ হাজার ৩৫৫ একর) আবাদি জমি কমেছে। তার মানে বছরে আবাদি জমি বিলীন হচ্ছে ২ হাজার ৪শ ৭১ একর। অপরিকল্পিত বসত বাড়ি নির্মাণ, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি খনন, ইটভাটাসহ নানা স্থাপনায় হারিয়ে গেছে এসব জমি।

মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা বলেন, ‘অল্প কিছু দিন হলো এই উপজেলায় যোগদান করেছি। গত এক বছরের রেজিস্টার খাতা ঘেঁটে দেখলাম প্রায় দু’শ ড্রেজার জব্দ করে জেল জরিমানা করা হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে তিনটি মামলা ও দুই জনকে জেল দিয়েছি। তাতেও দমে যাচ্ছে না ড্রেজার ব্যবসায়ীরা। অপর দিকে ব্রিক ফিল্ড গুলোর কাগজপত্র খতিয়ে দেখবো।’


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot