বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল দেবিদ্বারে কৃষক জুলুস মিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মুরাদনগরে স্বপ্নের ঠিকানা নতুন ঘর পেলো ১১৫টি পরিবার

  • আপডেটের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৬৬২ বার পড়া হয়েছে
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে রঙ্গীন স্বপ্নের ঠিকানা পেলেন ১১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মুজিব শতবর্ষ উপলক্ষে অগ্রাধিকার আশ্রায়ন—২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত মুজিব বর্ষের তৃতীয় ও চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলেন জমিসহ স্বপ্নের ঠিকানা নতুন রঙ্গীন ঘর।

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এসব নতুন ঘর হস্তান্তর উদ্বোধন করেন।

উপজেলার কবি নজরুল মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর উদ্বোধন শেষে পুনর্বাসিতব্য প্রত্যেক পরিবারকে ০২ শতক জমির মালিকানাসহ বিনামূল্যে নির্মিত ঘরের কবুলিয়ত সম্পাদন, নামজারী খতিয়ান ও হস্তান্তরিত ঘরের সনদপত্রসহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর তুলে দেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদা, স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক, কৃষি কর্মকর্তা পাবেল খাঁন পাপ্পু, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক আজিজুল বারী ইবনে জলিল, উপজেলা আওয়ামীলীগের সহ—সভাপতি তারেক আবদুল্লাহ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জিকরুর রহমান, শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, কামাল উদ্দিন খন্দকার, সহকারী প্রোগ্রামার রাফীদ উদ্দিন খান, উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও উপকারভোগীগণ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আশ্রয়ন প্রকল্প—২ এর আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা মৌজায় ১৩টি, রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নে কাছারীকান্দি মৌজায় ৩৬টি, কামল্লা ইউনিয়নের কামাল্লা মৌজায় ০৩টি, ধামঘর ইউনিয়নের পরমতলা মৌজায় ২০টি, জাহাপুর ইউনিয়নের কেওটগাঁও মৌজায় ২১টি, দারোরা ইউনিয়নের পুটিয়াজুরি মৌজায় ০৪টি, পাহাড়পুর ইউনিয়নের চরকখোলাতে ১৮টিসহ মোট ১১৫ টি ভূমিহীন পরিবারের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। ঘরের সাথে সংযুক্ত রান্নাঘর, সামনে খোলা বারান্দা ও টয়লেট রয়েছে। অসহায় হতদরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো এই রঙ্গীন ঘর পেয়ে খুশিতে আত্মহারা। এই স্বপ্নের ঠিকানায় যেতে পেরে তাদের চোখে—মুখে ফুটে উঠেছে আনন্দের ছাপ।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot