বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে, একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী কায়কোবাদ বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া

মুরাদনগরে জমি সংক্রান্ত জেরে বৃদ্ধাঙ্গুল কেটে নিল প্রতিবেশী: আহত ২

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৯৭২ বার পড়া হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জের ধরে আবু কালাম নামের এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুল কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী বাবুল মিয়ার বিরুদ্ধে। এসময় তাকে বাঁচাতে গিয়ে রামদায়ের আঘাতে গুরুত্বর আহত হয়েছে ছোট ভাই সাদেক।

এ ঘটনায় মুরাদনগর থানায় বাবুলসহ তার পরিবারের ৬ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আহত আবু কালাম ও সাদেক উপজেলা সদরের আলীরচর গ্রামের মৃত জুলহাস মিয়া ব্যাপারীর ছেলে ও প্রতিবেশী বাবুল মিয়া একই গ্রামের মৃত ইউনূছ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের আলীরচর গ্রামের আবু কালামের পরিবারের সাথে একই গ্রামের বাবুল মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত জায়গায় সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে রবিবার বিকালে বাড়ির সীমানার খুটি সংক্রান্ত বিষয় নিয়ে আবু কালামের ছোট ভাই সবুজ মিয়াকে অকথ্য ভাষায় গালমন্দ করেন বাবুল ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। এক পর্যায় বাবুল সবুজকে মারধর শুরু করেন। এসময় তার চিৎকার শুনে বড় ভাই আবু কালাম ও সাদেক বাড়ী থেকে বের হয়ে সবুজকে মারধরের কারণ জানতে চাইলে পূর্বপরিকল্পীত ভাবে বাবুল ও তার দুই ছেলে রামদা, ছুরি ও শাবল দিয়ে আবু কালামসহ তার ছোট দুই ভাইয়ের উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে বাবুলের ছোট ছেলে সিয়াম রামদা দিয়ে আবু কালামকে এলোপাতারি আঘাত করে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল কেটে নিয়ে যায়। অন্যদিকে বাবুল রামদা দিয়ে সাদেকের মাথায় সা-জোরে আঘাত করলে রামদায়ের আঘাতে সাদেকের মাথায় গুরুতর জখম হয়।

এসময় আবু কালামের পরিবারের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে বাবুল ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় আবু কালাম ও তার ছোট ভাই সাদেকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ আহমেদ বলেন, এ ঘটনায় রবিবার রাতেই বাবুলসহ তার পরিবারের ৬জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আসামী ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot