বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’, ঘোষণা ইরানের মুরাদনগরে অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে, একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী কায়কোবাদ বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়

মুরাদনগরে ঘর পাচ্ছে ২৫০ গৃহহীন পরিবার

  • আপডেটের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৮০৪ বার পড়া হয়েছে
মুরাদনগরে ঘর পাচ্ছে ২৫০ গৃহহীন পরিবার

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিশেষ উপহার হিসেবে জমিসহ পাকাঘর পাচ্ছে ২৫০ অসহায় ভূমিহীন ও গৃহহীন পারিবার। মাথা গোঁজার স্থায়ী আবাসন পেয়ে দারুণ খুশি এসব ভূমিহীন ও হতদরিদ্র সুবিধাভোগী পরিবারগুলো।

বুধবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে নির্মাণাধীন ঘরগুলোর অগ্রগতি পরিদর্শন করেন। এসময় নির্মাণ শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাখাওয়াত হোসেন রুবেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ, জেলা সহকারি কমিশনার (গোপনীয়) মোঃ জিয়াউর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবদুল হাই, ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, আবদুল কাইয়ুম প্রমূখ।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এ স্লোগানকে সামনে রেখে সরকারি খাস জমির ওপর ভূমিহীনদের জন্য নির্মাণ করা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আধুনিক আবাস। অসহায় মানুষের মাঝে শুধু ঘর নয়, থাকছে রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা। আগামি ৩০শে জুনের মধ্যে জেলা জুড়ে ১৮’শ ৮৬টি ঘর নির্মাণ হবে। যার মধ্যে মুরাদনগর উপজেলায় ২৫০টি ঘর নির্মাণ হবে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭২ হাজার টাকা।

অপরদিকে গত সোমবার দুপুরে নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। পরিদর্শনকালে সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। তাই প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এসব ঘর নির্মাণ কেও দেওয়া হচ্ছে। ঘরগুলো ব্যবহারের উপযোগী হলেই, ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদেরকে দুই শতাংশ জমির রেজিস্টি্র দলিলসহ এই ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot