বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’, ঘোষণা ইরানের মুরাদনগরে অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে, একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী কায়কোবাদ বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়

বীর মুক্তিযোদ্ধা সুবেদার মোঃইদ্রিস মিলিটারীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেটের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৯৩৮ বার পড়া হয়েছে
বীর মুক্তিযোদ্ধা সুবেদার মোঃইদ্রিস মিলিটারীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

দাউদকান্দি উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুবেদার মোঃইদ্রিস মিলিটারীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৷ ২০১৮ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন তিনি ৷

পারিবারিক সূত্রে যানা যায় বীর মুক্তিযোদ্ধা সুবেদার মোঃ ইদ্রিস মিলিটারী ১৯৪৩ সালে জিংলাতলী গ্রামের কাচারি বাড়িতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ৷

তিনি জিংলাতলী গ্রামের কাচারি বাড়ির মৃত আক্কাস আলীর দ্বিতীয় সন্তান, লেখাপড়া শেষ করে ১৯৬৩ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন ৷

১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ও ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধে ২ নং সেক্টরে মুক্তিযোদ্ধা হিসেবে সক্রিয় অংশগ্রহণ করেন সুবেদার মোঃ ইদ্রিস মিলিটারী ৷ ২নং সেক্টর কমান্ডার বীর উত্তম মেজর জেনারেল খালেদ মোশাররফের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাহার ৷ ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার হিসেবে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন এই মুক্তিযোদ্ধা ৷

চাকরি থেকে অবসরে চলে আসার পর সরকারের পক্ষ থেকে প্রথমে সোমালিয়া পরে কুয়েতে যাওয়ার জন্য আহবান করলে, পারিবারিকভাবে আত্মীয়-স্বজনের আপত্তিতে সেই আহবানে সাড়া দিতে পারেননি তিনি ৷

২০১৮ সালের ২৬এপ্রিল মধ্যরাতে ৭৫ বছর বয়সে এক স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা সুবেদার মোঃ ইদ্রিস মিলিটারী ৷ মৃত্যুর পর তাহার ওসিয়ত করা নিজ বাড়ির কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় তাকে ৷

দাফন কালে, তৎকালীন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অরবিন্দ বিশ্বাসের উপস্থিতিতে প্রথমে পুলিশ বাহিনীর একটি চৌকস দল ও পরে লেফটেন্যান্ট সাখাওয়াত হোসেনের নেতৃত্বে, সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে ৷ দাফন শেষে মরণোত্তর সালাম ও খোলা আকাশে ফাঁকা গুলি ছোড়ে তোপধ্বনি দেন সেনা সদস্যরা ৷ মৃত্যুর পর ২০১৯ সালের ২০ নভেম্বর সরকারের পক্ষ থেকে জিংলাতলী ৭নং ওয়ার্ডের প্রধান সড়কটি বীর মুক্তিযোদ্ধা জনাব সুবেদার মোঃ ইদ্রিস মিলিটারী সড়ক নামে নামকরণ হয়, তৎকালীন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর সড়কটি উদ্বোধন করেন ৷

উল্লেখ্য সেনাবাহিনীতে চাকরি করায় তাহার নিজ এলাকায়, ইদ্রিস মিলিটারী নামে পরিচিতি পান তিনি ৷ আজ এই বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিলিটারীর ছেলে সাংবাদিক সাইফুল্লাহ মাসুম জানান, তাহার বাবার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাহার বাড়ির মসজিদে দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে এবং তার বাবার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি ৷


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot