বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল দেবিদ্বারে কৃষক জুলুস মিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নিখোঁজের ৩দিন পর স্কুলছাত্রীর গলিত লাশ উদ্ধার

  • আপডেটের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৫৯২ বার পড়া হয়েছে
নিখোঁজের ৩দিন পর স্কুলছাত্রীর গলিত লাশ উদ্ধার
নিখোঁজের ৩দিন পর স্কুলছাত্রীর গলিত লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুরের কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন এর বড় হায়াতপুর গ্রামে নিখোঁজের ৩ দিনপর কামরুন্নাহার মিশু (১৪) নামে এক স্কুল ছাত্রীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ আগস্ট) দুপুরে তাঁর লাশ পাশ্ববর্তী এক খালে দেখতে পায় এলাকাবাসী। পরে কচুয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ সেই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।

শুক্রবার (৩১ জুলাই) বিকালে সেই স্কুল ছাত্রী তার বাড়ির সংলগ্ন বিলে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয়।

নিহতের পরিবারের দাবি, কামরুন্নাহার মিশু (১৪)কে প্রথমত ধর্ষণ করে ওই খালে লাশ ফেলে দেয় দুবৃর্ত্তরা। তার এ ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ক্ষুদ্ধ এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে জানা যায়, কামরুন্নাহার মিশু উপজেলার বড়হায়াতপুর গ্রামের বাসিন্দা, সৌদি প্রবাসী মো: আবু হানিফের মেয়ে ও সাদিপুরা- চাঁদপুর এম.এ খালেক স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্রী। ঘটনার দিন বিকালে পাশ্ববর্তী বিলে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয় সে। ওইদিন সে ঘরে না ফেরায় তার পরিবার তাকে খোজতে বিলে যায়। এসময় কামরুন্নাহার মিশু হাতে থাকা কাচি, বোল ও গায়ের ওড়না পরে থাকতে দেখে তা উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। এ ঘটনায় তার মামা ইকবাল হোসেন পরদিন (শনিবার) কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন যার নং- ১২। তারিখ: ০১-০৮-২০২০ ইং।

স্কুলছাত্রী কামরুন্নাহার (মিশু) মা শেফালী বেগম জানান, আমার মেয়ে খুবই শান্ত প্রকৃতির ছিল। সে কোনো ভাবে মারা যেতে পারে না। তাকে কেউ ধর্ষণ করে লাশ খালে ফেলে যায় বলে তিনি দাবি করেন। তিনি আরো বলেন, আমি আমার মেয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

কচুয়া থানার ওসি মো: ওয়ালী উল্যাহ অলি জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় স্কুল ছাত্রী কামরুন্নাহার মিশু’র পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot