বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল দেবিদ্বারে কৃষক জুলুস মিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

দরিদ্র ও মেধবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, পুরষ্কার ও সংবর্ধনায় বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬০ বার পড়া হয়েছে
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

‎কুমিল্লার মুরাদনগরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের  আর্থিক সহযোগিতা এবং শ্রেণিভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার ও সংবর্ধনায় এগিয়ে এসেছে বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটি।

‎সোমবার সকালে উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চবিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে এসব সংবর্ধনা দেয়া হয়। বিভিন্ন শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব পুরস্কার প্রদান করা হয়। এর আগে গতকাল কুড়াখাল উচ্চবিদ্যালয় ও খামারগ্রাম ও. এস ইসলামিয়া আলিম মাদরাসাও পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

‎কোরবাপুর গোলাম মোস্তফা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. জে. নাঈয়ুম ভুঁইয়া’র সভাপতিত্বে এবং বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও সংগঠনের অন্যতম উদ্যোক্তা মো. ওবায়দুল্লাহ অবিদ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী এবং কোরবানপুর গ্রামের কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম বলেন, বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটি যে উদ্যোগ গ্রহণ করেছে তা শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ধরনের কার্যক্রম আমাকে সবসময়ই অনুপ্রাণিত করে। সংগঠনের সহায়তায় সবসময় আমাকে পাশে পাবেন বলেও তিনি আশা ব্যক্ত করেছেন। তিনি আরও বলেন, আমার মাসিক আয়ের একটা নির্দিষ্ট অংশ মাদকাসক্ত নির্মুল এবং তাদের নিরাময় ও পুনর্বাসনের জন্য ব্যয় করবো ইনশাআল্লাহ! এজন্য আমি আপনাদের সহযোগিতা চাই।

‎প্রধান আলোচকের বক্তব্যে সংগঠনের আহবায়ক এম আই জামাল সিদ্দিকী বলেন, শিক্ষার্জন করার পাশাপাশি নৈতিকতার উপর বেশি গুরুত্ব দিতে হবে। এজন্য শিক্ষকগনকে অনুরোধ করে বলেন, দয়া করে আপনারা শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি নৈতিক শিক্ষার উপর বেশি গুরুত্ব দিবেন। সমাজকে আলোকিত করতে নৈতিক শিক্ষার বিকল্প নেই। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। শিক্ষা-সমৃদ্ধি ও সমাজকল্যাণে নিবেদিত এই স্লোগানকে সামনে রেখে বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটি আরও শিক্ষামূলক ও সমাজকল্যাণে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪ নং পূর্ব ধইর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু শুকলাল দেবনাথ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক রোটারিয়ান আবিদ হোসেন অবিদ, বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. ওবায়দুল্লাহ অবিদ, ইব্রাহীমপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. জুমান আলী এবং বাঙ্গরাবাজার থানা নোবেল সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মো. ইকবাল হোসেন।

‎অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি কবি মুনিরুল ইসলাম সাহেব।

‎এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী কাজী মাহমুদ সাহেব, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, সদস্য আকাশ আহমেদ ও বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot