বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’, ঘোষণা ইরানের মুরাদনগরে অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে, একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী কায়কোবাদ বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়

তীব্র গরমে কদর বেড়েছে তালশাঁসের: কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গাছ

  • আপডেটের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৭৩৪ বার পড়া হয়েছে
তীব্র গরমে কদর বেড়েছে তালশাঁসের: কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গাছ

সাজ্জাদ হোসেন শিমুল:

“আম জাম বড়ই পেপে পাকা আনারস, এলো আবার মধু মাস রসে টসটস।” বাহারি রসালো ফলের সমারোহ নিয়ে এলো জৈষ্ঠ্য মাস। হাটে—বাজারে, রাস্তায়— ফুটপাতে, শহরে—গ্রামে এখন শুধু বিভিন্ন রসালো ফলের সমারোহ। দেখলেই যেন জিভে জল এসে যায়। এমন—ই এক রসালো ফল তালের শাঁস। গরমে শরীরের পানিশূন্যতা দূর করতে সহায়ক ভূমিকা রাখে এ ফল। সহজলভ্য ও মুখরোচক হওয়ায় এ সময় বিভিন্ন বয়সী মানুষের পছন্দের তালিকায় থাকে তালশাঁস। তালের নরম কচি শাঁস খেতে সুস্বাদু হওয়ায় তীব্র গরমে এর কদর বেড়েছে দ্বিগুন।

বহু বছর ধরে তালের শাঁস বিক্রি করে আসা উপজেলার ভুবনঘর গ্রামের সফিকুল ইসলাম (৫০) বলেন, প্রতি বছরই এ সময়ে তালের শাঁস বিক্রি করে সংসার চালাই।

প্রাম অঞ্চলে ঘুরে ঘুরে তাল ক্রয় করে গাছ থেকে কেটে এনে শাঁস বিক্রি করি। জৈষ্ঠ্যে মাস পর্যন্ত চলে তালের শাঁস বিক্রি। প্রতিদিন প্রায় ৫৫০ থেকে ৬০০ টি তাল বিক্রি করা যায়। একটি শাঁস (চোখ) আকার ভেদে ৫ থেকে ১০ টাকা দরে বিক্রি করি। প্রতিদিন প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার টাকা বিক্রি হয়। এতে যা লাভ হয় খারাপ না। তবে দিন দিন যে পরিমানে তাল গাছ কমে যাচ্ছে আগামী কয়েক বছর পরে হয়তো এ ব্যবসা বন্ধ করে দিতে হবে।

তাল ক্রয় করতে আশা আবু কাউছার জানান, তীব্র গরমে ফলে গত বছরের তুলনায় এবছর তাল শাঁসের দাম অনেকটাই বেশি। তারপরও মৌসুমি ও সুস্বাদু ফল হওয়ায় বেশি দাম দিয়েই কিনতে হচ্ছে। সুস্বাদু এই তালের শাঁসের গুনাগুন সম্পর্কে উপজেলা সদরের হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ ইকবাল নিজামী বলেন, এটি একটি মৌসুমি ফল। তালের শাঁস শরীরকে নানা রোগ থেকে রক্ষা এবং রোগ প্রতিরোধে সহায়তা করে। তালের শাঁসের জলীয় অংশ শরীরের পানিশূন্যতা দূর করে। প্রাকৃতিকভাবে দেহকে রাখে ক্লান্তিহীন। তালের শাঁসে বিদ্যমান ভিটামিন সি ও বি কমপ্লেক্স পানি পানের তৃপ্তি বাড়ায়।

এ ছাড়া রুচি বাড়াতে সাহায্য করে। ভিটামিন এ দৃষ্টিশক্তি ধরে রাখতে সাহায্য করে, এন্টি অক্সিডেন্ট শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বমিভাব আর বিস্বাদ দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তালের শাঁস।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot