বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল দেবিদ্বারে কৃষক জুলুস মিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

কয়েকটা খুনি-বেঈমান ছাড়া অগণিত জনগণ জাতির পিতার জন্য কাঁদে

  • আপডেটের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৮২৪ বার পড়া হয়েছে
সি আর দত্তের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সি আর দত্তের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওই কয়েকটা খুনি, বেঈমান বা মুনাফেক ছাড়া অগণিত জনগণ জাতির পিতার জন্য কাঁদে। তারা ২১ বছর চেষ্টা করেছে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছতে পারেনি। আজকে শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম উজ্জ্বল। রোববার (২৩ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বঙ্গবন্ধুকন্যা এ কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এই আলোচনা সভার আয়োজন করে। প্রধানমন্ত্রী তার সরকারি বাসবভবন গণভবন থেকে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে বক্তব্য দেন।

সভার শুরুতে জাতীয় শিল্পকলা একাডেমির শিল্পীরা শোকাবহ যন্ত্রসংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবু নাসের চৌধুরী। এরপর বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। আর কবি মহাদেব সাহার কবিতা আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর এমপি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমরা পৃথিবীর এই অবস্থার মধ্যেও দেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি; একটা কথা শুধু মাথায় রেখে- এই জাতির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটা জীবন উৎসর্গ করেছেন আর আমার মা সবসময় তার পাশে থেকেছেন। তিনি যে আদর্শ নিয়ে দেশটাকে স্বাধীন করেছিলেন, আমাদের একটাই লক্ষ্য, তার সেই আদর্শ বাস্তবায়ন করা।

বঙ্গবন্ধুকন্যা বলেন, বাংলাদেশের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। কারণ তারা বারবার আমার ওপর আস্থা রেখেছে। আমাদের ভোট দিয়েছে, তাদের সেবা করার সুযোগ দিয়েছে। বাংলাদেশে জাতির পিতার জন্মশতবার্ষকী উদযাপনে আমাদের অনেক কর্মসূচি ছিল, কিন্তু আমরা তা বাস্তবায়ন করতে পারিনি। আমরা কিছু ডিজিটাল পদ্ধতিতে করেছি। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই জন্মশতবার্ষিকীতে আমাদের লক্ষ্য, বাংলাদেশে একটি মানুষ গৃহহারা থাকবে না। প্রতিটি মানুষকে আমরা একটা মাথা গোঁজার ঠাঁই করে দেবো।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ যেন কেউ খাদ্যে কষ্টে না পায়। চিকিৎসা সেবা যেন পায়, তাদের জীবনটা যেন অর্থবহ হয়। সেই প্রচেষ্টাই আমরা চালাব। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সেই সঙ্গে পরিবেশ রক্ষায়। জাতির পিতা সবসময় এ ব্যাপারে যথেষ্ট সচেতন ছিলেন। মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে বৃক্ষরোপণ করে সবুজ শ্যামল বাংলাদেশকে আরও সবুজ, আরও শ্যামল করে গড়ে তোলা এবং দেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।

প্রধানমন্ত্রী বলেন, তিনি যে কাজটা করতে চেয়েছিলেন, বাংলাদেশকে নিয়ে তার যে স্বপ্ন ছিল, সেটা যেন আমরা পূরণ করে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারি। ওই কয়েকটা খুনি, বেঈমান বা মুনাফেক ছাড়া অগণিত জনগণ জাতির পিতার জন্য কাঁদে। তারা জাতির পিতার নাম মুছে ফেলার জন্য ২১ বছর চেষ্টা করেছে। কিন্তু সেই নাম মুছতে পারেনি। আজকে শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম উজ্জ্বল।

করোনার মত মহামারির মধ্যেও এই অনুষ্ঠান আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot