বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’, ঘোষণা ইরানের মুরাদনগরে অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে, একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী কায়কোবাদ বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের মানববন্ধন ও সমাবেশ

  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৪৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লা বিভাগের দাবিতে নগরের কান্দির পার পুবালী চত্বরে আজ ২৪ অক্টোবর বিকেলে কুমিল্লার সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সমাজসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

সমাবেশের সমাপনী বক্তব্য দেন কুমিল্লা সামাজিক সাংস্কৃতিক কল্যাণমুখী সংগঠন ‘একতাই শক্তি’–র প্রধান উপদেষ্টা ও এটিএন নিউজ কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক হুমায়ুন কবির জীবন। তিনি বলেন, “ইতিহাস, ঐতিহ্য ও আন্দোলন সংগ্রামের দিক থেকে কুমিল্লা জেলা অন্যতম; বিভাগ হওয়ার সমস্ত যোগ্যতা কুমিল্লার আছে। জনগণের দাবি স্পষ্ট — কুমিল্লা বিভাগ। এই দাবিই আমাদের একমাত্র লক্ষ্য।”

মানববন্ধনে বক্তব্য রাখেন আরও অনেকে — সেইভ দ্যা হিউমেন সোসাইটি–র প্রধান নির্বাহী গোলাম সামদানী, কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি ফয়েজ আহমেদ মুন্সী, সমাজকর্মী আব্দুল হান্নান, হৃদয়ে কুমিল্লা–র প্রতিষ্ঠাতা মোঃ ইমরান হোসাইন, কাতার প্রবাসী জাকির হোসেন ভূঁইয়া, সাংবাদিক শরীফ সরকার, স্বেচ্ছাসেবী হাসান আলি খোকন, সমাজসেবী সত্যাধিকারী রেখা গার্মেন্টসের মোঃ রকি, কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটি থেকে হোসাইন শাকিল শাহাদাত, একতাই শক্তি–র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাগর, নিরাপদ সড়ক আন্দোলন–এর ইমতিয়াজ হোসেন, বিডি ক্লিন–এর মোসলেহ উদ্দিন মোল্লা, এবং বন্ধু মহল ব্লাড ডোনার্স অফ বাংলাদেশ–এর সাজিদুল ইসলাম রাফিসহ জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। মানববন্ধন শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাহিদুল ইসলাম।

সমাজকর্মী গোলাম সামদানী বলেন, “কুমিল্লা বিভাগ আমাদের অধিকার। আমরা অন্য জেলার তুলনায় সকল ক্ষেত্রে এগিয়ে আছি। সময়ের দাবি এখনই কুমিল্লা বিভাগ দেওয়া।” তিনি আরও জানান, বিভাগ দান না হলে সম্মিলিতভাবে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সভায় অংশগ্রহণকারীরা এক মঞ্চে এসে স্থায়ীভাবে কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি জানান এবং একসাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বক্তারা জরুরি ভিত্তিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার জন্য জনগণের দাবি মেনে নেয়ার অনুরোধ জানায়।

মানববন্ধন ও সমাবেশ সুশৃঙ্খল পরিবেশে শেষ হয়। সমাবেশে অংশ নেওয়া সকল সংগঠন ও ব্যক্তি কুমিল্লার উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের উপর জোর দেন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot