বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’, ঘোষণা ইরানের মুরাদনগরে অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে, একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী কায়কোবাদ বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়

কুমিল্লা কি অ্যামাজন জঙ্গল থেকে এসেছে; প্রশ্ন জামায়াত আমিরের

  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯২ বার পড়া হয়েছে
  • কুমিল্লা টাইমস, ডেস্ক:

কুমিল্লা বিভাগ নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিগত সরকারের (আওয়ামী লীগ) আমলে কুমিল্লা নামকে অপমান করা হয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব কুমিল্লার সম্মান (বিভাগ ঘোষণা) ফিরিয়ে দিন।’

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘আপনারা (কুমিল্লাবাসী) বিভাগ পাইলেন না, এটা আপনাদের কপালের দোষ, কারণ আপনাদের জেলার নাম কুমিল্লা। কুমিল্লা জেলাটা কি অ্যামাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে? এটা কি বাংলাদেশের অংশ নয়? মহান মুক্তিযুদ্ধে কুমিল্লার কি কোনও ভূমিকা নাই? যদি থাকে তাহলে কুমিল্লা নামে বিভাগ দিতে অসুবিধা কোথায়? কেন সেটা আটকে রেখেছিলেন? শেখ মুজিবুর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার সুকীর্তি অথবা অন্যকিছু সেটার মূল্যায়ন জনগণ করেছে, জনগণ করবে, করতে থাকুক। কিন্তু আপনি ওই জায়গার জের ধরে কুমিল্লা বিভাগ দেবেন না! একটা জেলাকে তার নাম ধরে অপমানিত করবেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘এটা একটা জুলুম। একটা এলাকার লোকদের ওপর নিঃসন্দেহে একটি জুলুম। অনেকগুলো জুলুমের মধ্যে এটাও একটা জুলুম। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করবো তার (কুমিল্লা বিভাগের) তো সবকিছুই রেডি আছে। আপনারা মেহেরবানি করে তাদের এই হকটাকে দিয়ে দেন।’

বিগত আওয়ামী লীগ সরকার কুমিল্লা জেলার নামকে ‘অসম্মান’ করেছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘নামের জন্য কুমিল্লাসী যুদ্ধ করে নাই। কুমিল্লার মানুষ বলে নাই সুরমা নদী কিংবা কুশিয়ারা নদীর নামে বিভাগ করেন। কুমিল্লাবাসী এটা বলেন নাই। তারা বলেছেন, আমাদের পরিচয়েই আমাদের বিভাগটা দিয়ে দেন। এমনকি বৃহত্তর নোয়াখালীর লোকেরা বলেন নাই যে লক্ষ্মীপুরের নামে বিভাগ দেন। কেউ বলেনি ফেনীর নামে দেন। তাহলে তারাই যদি না বলে তাহলে কুমিল্লা নামে বিভাগ দেবেন না কেন? এ বিভাগ হওয়া উচিত। বরঞ্চ আরেকটা কারণে হওয়া উচিত, একটি নামের প্রতি অপমান করা হয়েছে, যত তাড়াতাড়ি পারেন কুমিল্লার সম্মানটা ফিরিয়ে দেন। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না।’

১৯ বছর পর অনুষ্ঠিত হওয়া জামায়াতের এই কর্মী সম্মেলনে জনতার ঢল নামে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। মঞ্চে উপস্থিত ছিলেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
mimislot
slot gacor
slot gacor

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot