বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল দেবিদ্বারে কৃষক জুলুস মিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

কুমিল্লায় র‌্যাব-১১ অভিযানে, গণপরিবহনে চাঁদাবাজীর সময়ে চাঁদাবাজ চক্রের ০৩ জন গ্রেফতার

  • আপডেটের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৬১৯ বার পড়া হয়েছে
কুমিল্লায় র‌্যাব-১১ অভিযানে, গণপরিবহনে চাঁদাবাজীর সময়ে চাঁদাবাজ চক্রের ০৩ জন গ্রেফতার
কুমিল্লায় র‌্যাব-১১ অভিযানে, গণপরিবহনে চাঁদাবাজীর সময়ে চাঁদাবাজ চক্রের ০৩ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় র‌্যাব-১১ এর সিপিসি-২ অভিযানে, গণপরিবহনে চাঁদাবাজীর সময়ে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ০৩ জন সক্রিয় সদস্য হাতেনাতে গ্রেফতার।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৮ আগস্ট ২০২০ ইং তারিখ বিকাল বেলায় কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন পালপাড়া ব্রীজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে নানাবিধ ভয়-ভীতি দেখিয়ে ভ‚য়া রশিদের মাধ্যমে বিভিন্ন গণপরিবহনে চাঁদাবাজী করার সময় উক্ত চক্রের ০৩ জন সক্রিয় সদস্যকে হাতে নাতে আটক করা হয়। আটককৃতরা হলো ১- কুমিল্লা জেলার কোতয়ালি থানার আড়াইওড়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (৩১), ২- কুমিল্লা জেলার কোতয়ালি থানার শাসনগাছা (উত্তরপাড়া) গ্রামের মোঃ দৌলত মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (৪০), ৩- কুমিল্লা জেলার কোতয়ালি থানার শাসনগাছা (মধ্যপাড়া) গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ শহিদ (৪৩)।

এ সময় তাদের নিকট হতে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের নগদ ১৬,১৩০/- (ষোল হাজার একশত ত্রিশ) টাকা, চাঁদা আদায়ের ভ‚য়া রশিদ ২৫ টি এবং ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন পালপাড়া ব্রীজ ও এর আশপাশের বিভিন্ন রোডে ট্রাক, অটোরিক্সা (সিএনজি), লরি, নছিমন ইত্যাদি পরিবহনের ড্রাইভার, হেলপারদের নিকট হতে গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে ভ‚য়া রশিদের মাধ্যমে বলপূর্বক টাকা গ্রহণ করে আসছিল বলে স্বীকার করে। গণপরিবহনে চাঁদাবাজী বন্ধ করতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot