বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল দেবিদ্বারে কৃষক জুলুস মিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

কুমিল্লায় এসিডে ঝলসানো কিশোরীর চিকিৎসার দায়িত্ব নিলেন পুলিশ সুপার

  • আপডেটের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯৯ বার পড়া হয়েছে
কুমিল্লায় এসিডে ঝলসানো কিশোরীর চিকিৎসার দায়িত্ব নিলেন পুলিশ সুপার
কুমিল্লায় এসিডে ঝলসানো কিশোরীর চিকিৎসার দায়িত্ব নিলেন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদকঃ

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিডে ঝলসে যাওয়া খাদিজা আক্তার মনিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের বার্ন ইউনিট থেকে ঢাকায় নেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে খাদিজাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদিকে খাদিজার চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। সোমবার দুপুরে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

তিনি জানান, সরকারি মেডিক্যালের চিকিৎসার বাইরে সেবা ও সুস্থতার জন্য আনুষঙ্গিক যে খরচগুলো হবে মানবিক দৃষ্টিকোণ থেকে ওই দায়িত্বটুকু আমরা পালন করবো। পুলিশ মানুষের সেবায় সবসময় নিয়োজিত থাকে, আর এইটুকু সেবা কেন করতে পারবো না। আমরা এসিডদগ্ধ মেয়েটির খোঁজখবর নিয়মিত রাখছি।

খাদিজার বাবা মোখলেছ মিয়া জানান, আর্থিক সক্ষমতা না থাকায় চিকিৎসকরা বলার পরও মেয়েকে নিয়ে কুমেক হাসপাতালে পড়েছিলাম। গতকাল ব্রাহ্মণপাড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেছেন মেয়ের চিকিৎসার জন্য চিকিৎসকরা যা বলেন, তা শুনতে। তখন কুমেক হাসপাতালের চিকিৎসকদের পরামর্শক্রমে মেয়েকে নিয়ে ঢাকায় এসেছি। এখন ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছি। এখানে মেয়েকে ভর্তি করার জন্য প্রস্তুতি নিচ্ছি।

ব্রাহ্মণপাড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে এসিডদগ্ধ খাদিজার গরিব পরিবারকে আর্থিক সহায়তাসহ সবক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছি। ইতোমধ্যে এসিড নিক্ষেপকারী হারুন নামের যুবককে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে আসামি। এসিড নিক্ষেপের বিষয়টি স্বীকার করে হারুণ জানায়, প্রেমের টানাপড়েনের জেরে খাদিজাকে এসিড নিক্ষেপ করে সে।

তিনি আরও জানান, মামলা তদন্ত করে দেখা যায় খাদিজার মায়ের সন্দেহের তালিকা থাকা আপন এবং জাহিদ নামের দুই তরুণ এই ঘটনার সঙ্গে জড়িত নয়। হারুন একাই এসিড নিক্ষেপ কাণ্ড ঘটিয়েছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ঘরের জানালা দিয়ে খাদিজার গায়ে এসিড ছুড়ে মারে এক দুর্বৃত্ত। এতে ১৩ বছরের কিশোরীটির শরীর ঝলসে যায় । তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে রাতেই তাকে নেওয়া হয় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরপর বাবা মোখলেছ মিয়ার মামলায় পুলিশ হারুন নামে ওই যুবককে গ্রেফতার করে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot