বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী কায়কোবাদ বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল

কুমিল্লার যৌতুকের দাবিতে মধ্যযুগীয় কায়দায় গৃহবধূকে নির্যাতন

  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৬১৫ বার পড়া হয়েছে
কুমিল্লার যৌতুকের দাবিতে মধ্যযুগীয় কায়দায় গৃহবধূকে নির্যাতন

স্টাফ রিপোর্টারঃ 

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার বাতুপাড়া গ্রামে যৌতুকের দাবিতে মুক্তা আক্তার (২৪) নামক এক গৃহবধূকে গাছের সাথে শেকল দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ ওঠেছে। ওই গৃহবধূর স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, পৌর এলাকার বাতুপাড়া গ্রামের জালাল আহম্মদের ছেলে শেখ ফরিদ পাশ্ববর্তী মৌকারা ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের মৃত আবুল খায়ের মেয়েকে ৬ বছর পূর্বে বিবাহ করেন। বিবাহের সময় মুক্তার মা ঋণ করে শেখ ফরিদকে এক লাখ টাকা যৌতুক প্রদান করেন। এরপরও মুক্তার স্বামী বার বার যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে আসছে। কিন্তু স্বামীহারা নুরুন নাহার মেয়ে জামাই ও তার পরিবারের চাহিদা মেটাতে না পারায় দীর্ঘদিন যাবৎ মুক্তাকে নির্যাতন করে আসছে।

গত কিছুদিন পূর্বে সিজারিয়ান অপারেশনে মুক্তা সন্তান প্রসব করেন। গত শুক্রবার তার অপারেশনের সেলাইয়ের স্থানে ব্যাথা অনুভব করলে স্বামী শেখ ফরিদকে ওষুধ এনে দিতে বলে। কিন্তু স্বামী ওই দিন ওষুধ নিয়ে না এসে উল্টো তাকে স্বামীর জামা কাপড় ধুয়ে দিতে বললে মুক্তা অপারগতা প্রকাশ করে। এ নিয়ে গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বামী শেখ ফরিদ বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে নির্যাতন শুরু করলে মুক্তা আত্মহত্যার চেষ্টা করে।

পরে মুক্তাকে তার স্বামী, শ্বশুর, শাশুড়ি বাড়ির উঠোনে বৃষ্টির মাঝে গাছের সাথে শিকল দিয়ে বেঁধে নির্যাতন চালায় বলে অভিযোগে জানা যায়। পরে নির্যাতিতা গৃহবধূর মায়ের মোবাইল ফোনে মুক্তা মারা গেছে বলে জানান শ্বশুর জালাল আহম্মদ। মুক্তার মা ও তার পরিবারের লোকজন এসে তাকে বাড়ির উঠোনে গাছের সাথে শিকলে বাধা বৃষ্টিতে ভিজতে দেখতে পায়। পরে মুক্তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ বিষয়ে চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য নেয়া যায়নি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot