বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’, ঘোষণা ইরানের মুরাদনগরে অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে, একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী কায়কোবাদ বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান

  • আপডেটের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৭৬৫ বার পড়া হয়েছে
করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান

ডেস্ক রিপোর্টঃ

করোনা ভাইরাসের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে ৩৫ বিলিয়ন জাপানী ইয়েন (৩২৯ মিলিয়ন মার্কিন ডলার) আর্থিক সহযোগিতা দেবে জাপান।
বুধবার (৫ আগস্ট), দুপুর ১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে এ কথা জানান জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। দু’নেতার কথপোকথন প্রায় ২৫ মিনিট স্থায়ী হয়। দু’নেতা টেলিফোনে কুশলাদি বিনিময় করেন এবং দু’দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে একে অপরকে অবহিত করেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকার করোনা সংক্রমণ মোকাবিলায় এবং এর চিকিৎসা ক্ষেত্রে যে সকল উদ্যোগ গ্রহণ করেছে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এক পর্যায়ে জাপান সরকার কর্তৃক বাংলাদেশকে কোভিড সংক্রমণ প্রতিরোধক ইকুইপমেন্টস- পিপিই, মাস্ক, গাউন, গগলস ইত্যাদি প্রদানের জন্য শিনজো আবেকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

মূল আলোচনায় দু’দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়গুলো উঠে আসে। জাপান সরকারের অর্থায়নে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে দু’নেতা আলোচনা করেন। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে আরো জাপানী বিনিয়োগের জন্য শেখ হাসিনা জাপানী প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। তিনি চলমান রোহিঙ্গা সংকট সম্পর্কে শিনজো আবেকে অবহিত করেন এবং এ সংকট উত্তোরণে জাপান সরকারের সহযোগিতা কামনা করেন। শিনজো আবে মিয়ানমার প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে আশ্বাস দেন। করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩৫ বিলিয়ন জাপানী ইয়েন (৩২৯ মিলিয়ন মার্কিন ডলার) আর্থিক সহযোগিতা প্রদান সংক্রান্ত একটি বিল জাপানী সংসদে ইতিমধ্যে অনুমোদন হওয়ার বিষটি জাপানী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন।

পরিশেষে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে বাতিলকৃত ‘২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক‘ ২০২১ সালে জাপানে যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার আশাবাদ ব্যাক্ত করেন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
mimislot
slot gacor
slot gacor

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot