বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল দেবিদ্বারে কৃষক জুলুস মিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মুরাদনগরে সালিশে চোরের বিচার চাওয়ায় দা দিয়ে মাথায় কোপ

  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ১২১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার মুরাদনগরে সালিশে চোরের বিচার চাওয়ায় চাচাতো ভাই ও বড় ভাইয়ের ছেলেকে দা
দিয়ে কোপিয়ে গুরুত্বর আহত করেছে মাতব্বর আবুল খায়ের শিপন। উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ
ইউনিয়নের হাড়পাকনা গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে মুরাদনগর থানায় বাদী হয়ে একটি
মামলা করেছে ভাতিজা নাজমুল হাসান।

মাতব্বর আবুল খায়ের শিপন (৪২) হাড়পাকনা গ্রামের মৃত জসিম উদ্দিন সওদাগরের ছেলে।
অপরদিকে আহত জামাল মিয়া (৩২) শিপনের চাচা ছন্দু মিয়ার ছেলে ও নাজমুল হাসান (৩০)
তার বড় ভাই গোলাম ফারুকের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৪ই আগষ্ট) অভিযুক্ত মাতব্বর আবুল খায়ের শিপন
একই গ্রামের জালাল মিয়ার বাড়ীতে চোরের সালিশ করতে জান। সেখানে তার চাচাতো ভাই
জামাল ও বড় ভাইয়ের ছেলে নাজমুল হাসান সালিশে চলমান চোরের বিচারের পাশাপাশি কয়েক
দিন আগের তিনটি চুরির বিচার চাইলে ক্ষিপ্ত হয়ে উঠে মাতব্বর শিপন। এ নিয়ে তাদের
মধ্যে বাকবিতন্ডা শুরু হলে শিপন ও তার লাঠিয়াল বাহিনী জামাল ও নাজমুল হাসানকে বেধরক
পিটিয়ে আহত করেন।

খবর পেয়ে জামাল ও নাজমুলের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে
তাদেরকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমল্পেক্সে নিয়ে যাওয়ার পথে আবারো দেশীয় অস্ত্রসস্ত্র
নিয়ে তাদের উপর হামলা চালান শিপন ও তার বাহিনী। একপর্যায় শিপন দা দিয়ে জামালের
মাথায় কোপিয়ে তাকে গুরুত্বর আহত করে। জামাল ও নাজমুলের পরিবারের লোকজন বহু কষ্ট করে
তাদেরকে সেখান থেকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমল্পেক্সে নিয়ে যায়। এ ঘটনায় ওনদিন
রাতেই নাজমুল হাসান বাদী হয়ে মুরাদনগর থানায় শিপন ও তার সঙ্গীদের বিরুদ্ধে একটি
অভিযোগ দায়ের করে। অভিযোগের পর থেকে শিপন ও তার বাহিনীর লোকজনকে এলাকায় না
দেখা গেলেও তারা প্রতিনিয়ত মোবাইল ফোনের মাধ্যমে জামাল ও নাজমুলে পরিবারের
লোকজনকে অভিযোগ উঠিয়ে নেয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে।
তবে এতো বড় একটা ঘটনা ঘটার পরেও স্থানীয়রা ভয়ে শিপন তার লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে
মুখ খুলতে রাজি হননি কেউ।

আহত জামাল বলেন, শিপন এলাকায় টাকার বিনিময়ে এমন কোন অপকর্ম নেই যে সে করেনা।
টাকা না পেলে নানা অজুহাতে নিরিহ লোকদের পুলিশে খবর দিয়ে ধরিয়ে দেয়। পরে টাকা
পেলে আবার সে নিজেই থানায় গিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে আসে। কিছু দিন যাবৎ
আমাদের গ্রামে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। সালিশ ডেকে তাদের বিচার করার কথা
থাকলেও রহস্যজনক কারণে চোরদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থ নেয়নি মাতব্বর শিপন। পরে
খবর পাই সে চোরদের কাছ থেকে মাসোহারা নেয়, যার ফলে তাদের কোন বিচারের সম্মক্ষিণ
হতে হয় না। ঘটনার দিন আমি এবং ভাতিজা নাজমুল হাসান নতুন একটি চুরির ঘটনায়
বিচার চাইতে ক্ষিপ্ত হয়ে উঠে শিপন। পরে শিপন ও তার লাঠিয়াল বাহিনী দফায় দফায় আমাদের
উপর আক্রমণ চালায়।

এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ আহম্মেদ কুমিল্লা টাইমসকে বলেন, এ ঘটনায়
নাজমুলের অভিযোগের ভিত্তিতে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। অভিযুক্ত আসামীদের
ধরতে আমাদের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot