বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল দেবিদ্বারে কৃষক জুলুস মিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • আপডেটের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৯৬ বার পড়া হয়েছে
মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার মুরাদনগরে উদযাপিত হয়েছে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শনিবার দিবাগত রাত ১২টা ১মিনিটের সময় উপজেলা সদরের ডি.আর উচ্চবিদ্যালয় খেলার মাঠের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি সম্মান জানানো হয়।

এ সময় আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব, অতিরিক্ত
পুলিশ সুপারের কার্যালয়, মুরাদনগর থানা, বাঙ্গরা বাজার থানা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উপজেলার সকল সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ
শহিদ মিনারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি সম্মান জানায়।

পরে রবিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন মুরাদনগর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহম্মেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হানিফ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মো: ফয়েজ উল্লাহ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার কামরুল আহমেদ খাঁন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ সরকার বিষ্ণু, সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী আফজালের রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষাক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধূরী, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মমতাজ বেগম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ প্রমুখ।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot