বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী কায়কোবাদ বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল

ভ্যাক্সিন নিতে গিয়ে হেনস্থার শিকার কুবি শিক্ষার্থী

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১২২৮ বার পড়া হয়েছে
ভ্যাক্সিন নিতে গিয়ে হেনস্থার শিকার কুবি শিক্ষার্থী

রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা সদর হাসপাতালে টিকা নিতে গিয়ে টিকাকর্মীর হাতে হেনস্থার শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। টিকা কার্ডে টিকার সিল না থাকার বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষার্থীকে হেনস্থা করেন সাব্বির হোসেন নামের এক টিকাকর্মী।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) কুমিল্লা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের একাউন্টিং এন্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের শারাফাত সিজান।

সারাফাত সিজানের সাথে কথা বলে জানা যায়, দুপুর ২ টায় তিনি টিকা কেন্দ্রে গিয়ে টিকা নেন। টিকা শেষে তিনি লক্ষ করেন তার টিকা কার্ডে টিকার নাম বা টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কোন সীল নেই। শুধু ইংরেজিতে m লেখা রয়েছে। শুধুমাত্র একটি ইংরেজি অক্ষর লিখা দেখে সিজান দায়িত্বরত টিকাকর্মী সাব্বির কে জিজ্ঞেস করলে তিনি দুর্ব্যবহার করেন এবং এক পর্যায়ে তাকে মারতে উদ্যত হয়। কিন্তু সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি দেখেও চুপ ছিলেন। তারপর প্রত্যক্ষদর্শীরা প্রতিবাদ করলে সিজান সেখান থেকে চলে আসেন।

তিনি আরো বলেন, শুধু আমার সাথে নয় লাইনে দাড়াঁনো অনেকের সাথেই সাব্বির হোসেন দুর্ব্যবহার করছেন। কিন্তু সবাই বিষয়টা নিয়ে চুপ থাকেন। আমি তাকে জিজ্ঞাস করি ‘ভাই আমার কার্ডে সীল মারা হয়নি। সীল কি না থাকলেও চলবে? এতেই সাব্বির আমার উপর রেগে গিয়ে দুর্ব্যবহার করেন।

এবিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন বলেন, বিষয়টি খুবই অনাকাঙ্খিত। এমন ঘটনার বিষয়ে আমার কাছে এমন কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমি অবশ্যই ব্যবস্থা নিব। তিনি আরো বলেন, আমি আজ অফিসেই ছিলাম। ওই শিক্ষার্থী আমাকে তাৎক্ষণিক অভিযোগ করলে সাথে সাথে ব্যবস্থা নিতে পারতাম।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, আমাদের টিকা প্রত্যাশী শিক্ষার্থীদের সাথে এ ধরনের দুর্ব্যবহার ওনারা করতে পারেন না। শিক্ষামন্ত্রণালয় এবং ইউজিসি থেকে তেমন নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও যদি তারা এমনটা করে থাকেন আমরা সিভিল সার্জনের সাথে কথা বলে একটা ব্যবস্থা নিবো।
উল্লেখ্য, কুমিল্লা সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে এছাড়াও অনেক অভিযোগ রয়েছে। পূর্বে টিকা নেওয়া অনেককেই এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। এমনকি তাদের নারী টিকা কর্মীদের বিরুদ্ধেও টিকা প্রত্যাশী সাধারণ জনগণের সাথে খারাপ ব্যবহারের অভিযোগ রয়েছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot