বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল দেবিদ্বারে কৃষক জুলুস মিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

বাহিরের বুদ্ধিজীবীদের সিদ্ধান্তে কুমিল্লা চলবে না – এমপি বাহার

  • আপডেটের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৯৩৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, ‘কুমিল্লা চলবে কুমিল্লার মানুষের সিদ্ধান্তে, বাহিরের বুদ্ধিজীবীদের সিদ্ধান্তে নয়’।

তিনি বলেন, গত ৪-৫ বছর যাবত কুমিল্লার টাউন হলের জরাজীর্ণ ভবনটি ভেঙে নতুন একটি ভবন নির্মাণের জন্য কাজ করে আসছি। অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে টাউন হলের ভবনটি নির্মাণের মধ্য দিয়ে কুমিল্লায় নতুন রূপ তৈরি হবে। কাজটি করার জন্য যখন আমি পরিকল্পনা হাতে নিয়েছি, তখন কুমিল্লার কিছু সাংবাদিক বিরোধিতা করেছে।

বাংলাদেশের কিছু প্রখ্যাত শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদেরকে ভাড়া করেছে এবং ভুল বুঝিয়েছে। আমি নাকি টাউন হল ভেঙে তার জায়গায় কমার্শিয়াল ভবন তৈরি করছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা চিলে কান নিয়ে গেছে বলে পাগল হয়ে গেছেন। পাগল হয়ে বাংলাদেশের ৫০ জন প্রখ্যাত বুদ্ধিজীবী টাউন হল রক্ষায় দাবি তুলেছেন।

কুমিল্লার বীরচন্দ্র গণপাঠাগার রক্ষার দাবি করে একটি বিবৃতিও দিয়েছেন। তারা কি কখনও কুমিল্লা টাউন হলে এসে বক্তব্য দিয়েছেন, না অনুষ্ঠান করেছেন। তাহলে তারা কুমিল্লার কি সিদ্ধান্ত নেবেন। কুমিল্লার সিদ্ধান্ত নেবো আমরা। ওনাদের সিদ্ধান্তে কুমিল্লা চলবে না, কুমিল্লা চলবে কুমিল্লার মানুষের সিদ্ধান্তে।

শুক্রবার (২০ নভেম্বর) কুমিল্লা টাউন হল বীরচন্দ্র মিলনায়তনে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কুমিল্লা জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন বাহার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০৪১ এ বাংলাদেশ নাম থাকবে আমেরিকা, অস্ট্রেলিয়া ও কনাডার সঙ্গে। ৪১ এর বাংলাদেশে ১৯৩৩ সালের দালান কিভাবে চলবে। ২০৪১ এর উন্নত বাংলাদেশে পৌঁছাতে হলে আমাদেরকে তাল মিলিয়ে সার্বিক উন্নয়নের মাধ্যমে এগিয়ে যেতে হবে। তার মধ্যে কুমিল্লা টাউন হলের ভবন অন্যতম। এই কুমিল্লার প্রাণকেন্দ্রের জরাজীর্ণ দালান নিয়ে উন্নত বাংলাদেশে পৌঁছা সম্ভব নয়। তাই এই ভবনকে ভেঙে নতুন টাউন হলের ভবন নির্মাণ প্রয়োজন।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হকসহ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সদস্যগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot