বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে নিজ বাসা থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার বাঙ্গরায় ২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক মুরাদনগরে প্রশাসনের হস্তক্ষেপে সরকারি জায়গা দখলমুক্ত মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ রমজানে দইয়ের দাম কমিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ক্ষুদ্র ব্যবসায়ী ইউসুফ দে‌বিদ্বারে পাগলা কুকু‌রের কাম‌ড়ে দুইদিনে আহত চব্বিশ মুরাদনগরে ২ লাখ টাকাসহ ব্যবসায়ী নাসির উদ্দিন নিখোঁজ, অপহরণের আশঙ্কা মুরাদনগরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ মুরাদনগরে ৯ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৭ জন মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের সমর্থন পেলেন কায়কোবাদ তিতাসে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রের চালান উদ্ধার এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মুকুল মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের কায়কোবাদকে সমর্থন মুরাদনগর ও চৌদ্দগ্রামে শতভাগ কেন্দ্র সিসি ক্যামেরার নজরদারিতে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান

কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়েছে ইউএনও ওয়াহিদার বাবার

  • আপডেটের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ১০৯০ বার পড়া হয়েছে
কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়েছে ইউএনও ওয়াহিদার বাবার
কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়েছে ইউএনও ওয়াহিদার বাবার

রংপুর মহানগর প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের (৬৫) কোমরের নিচের অংশ পুরোটাই প্যারালাইজড (অবশ) হয়ে গেছে। কথা বলতে ও খেতে পারলেও চলাচল করতে পারছেন না তিনি। আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও পুরোপুরি সেরে উঠতে তার দীর্ঘ সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও ওমর আলীর ছেলে শেখ ফরিদ উদ্দীনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।গত বৃহস্পতিবার রাতে ওমর আলীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ড থেকে তিনতলার ভিআইপি কেবিনে নেওয়া হয়েছে।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. তোফায়েল হোসেন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘ওমর আলী শেখের আগে থেকে ডায়াবেটিস ছিল। ঘটনার রাতে তিনি ঘাড়ে আঘাত পান। এতে স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত লাগে তার। সাধারণত এ ধরনের জটিলতায় চার হাত-পা অবশ হয়ে যায়। এ ক্ষেত্রে তার দুই হাত কিছুটা সচল থাকলেও নাভির নিচ থেকে পুরো নিচের অংশ এখন অবশ হয়ে গেছে।’

ডা. তোফায়েল হোসেন ভূঁইয়া আরও বলেন, ‘সাধারণত এ ধরনের সমস্যা সেরে উঠতে দুই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে। আপাতত তার অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। একটি চিকিৎসক দলের মাধ্যমে তার চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।’ উন্নত চিকিৎসার প্রয়োজনে তার স্বজনরা ঢাকায় নিয়ে যেতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ছেলে শেখ ফরিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তির পর থেকে আমার বাবার এ সমস্যা দেখা দেয়। বিষয়টি রংপুর জেলা প্রশাসককে জানানো হয়েছে। আপাতত ঢাকায় নিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। এখানকার পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট ঢাকায় পাঠানো হবে। সেখানকার চিকিৎসকরা রিপোর্ট দেখে ঢাকায় নিয়ে যেতে বললে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান সাংবাদিকদের বলেন, ‘ওমর আলী শেখের শারীরিক অবস্থা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং রোগীর স্বজনরা যদি ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বলেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরদিন সকালে আহত বাবা-মেয়েকে প্রথমে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ইউএনও ওয়াহিদাকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তিনি এখন ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
slot gacor
slot gacor
divinegc.com
mimislot
MIMI PORTAL
mimislot
ayssports.org
Slot Gacor
mimislot
Social Media Strategy
suburmajuteknik.co.id
slot online
babaslot
mimislot
cbnfm.edu.bd
palabraenpie.org
slot88

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

mimi slot gacor

berita slot gacor terkini

www.drygmt.com

slot gacor

saliayi.com/

Validasi Berita

Pantau Info

Kilas Opini

MIMISLOT





Mimislot

slot gacor