বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল দেবিদ্বারে কৃষক জুলুস মিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

কুমিল্লায় প্রাইভেটকার চাপায় মা ও কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেটের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩৭০৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকার পথচারী মা ও তার শিশুকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মাহিনুর আক্তার (২৫) ও তাদের দুই বছরের কন্যা তাকিয়া ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, নিহত মাহিনুর আক্তার বিকেলে তার ছোট্ট মেয়েকে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় হঠাৎ দ্রুতগামী ঢাকামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। চাপা দেওয়ার পর গাড়িটি সড়কের পাশে থাকা গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা মাহিনুর ও শিশু তাকিয়ার মৃত্যু হয়।

খাদে পানিভর্তি থাকায় গাড়িটি কিছুটা ডুবে যায়। গাড়ির ভেতরে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এলাকাবাসীরা জানান, মহাসড়কটি দিয়ে প্রতিনিয়ত বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। বিশেষ করে প্রাইভেটকার ও বাস চালকরা গতি নিয়ন্ত্রণ না করে গাড়ি চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। নিহত মা-শিশুর করুণ মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গাড়িটি খাদে পড়ে যাওয়ার পর চালক পালিয়ে যায়। আমরা গাড়িটি উদ্ধারের চেষ্টা করছি। আহতদের চিকিৎসা চলছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং মামলা দায়ের করা হবে।”


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot