
সাজ্জাদ হোসেন শিমুল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিগত স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনে ঘটে যাওয়া সহিংসতা ও অনিয়মের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে জেলার ৯ শতাধিক ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কুমিল্লা জেলার মোট ভোটকেন্দ্রের প্রায় দুই-তৃতীয়াংশই এই ঝুঁকির তালিকায় রয়েছে।
এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক অবস্থা কুমিল্লা-৩ (মুরাদনগর) ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনে। এই দুই আসনের প্রতিটি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ (লাল তালিকা) হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
ঝুঁকি কমাতে ও স্বচ্ছতা নিশ্চিত করতে এসব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এসব কেন্দ্রে ক্যামেরা স্থাপনের প্রস্তুতি শুরু করেছে। সিসি ক্যামেরার ফুটেজ কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : সাজ্জাদ হোসেন শিমুল
সকল স্বত্বঃ "কুমিল্লা টাইমস" কতৃক সংরক্ষিত