
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
পবিত্র রমজানকে সামনে রেখে কুমিল্লায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল-ডাল-তেল সহ ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে নূরুল হক ভূঁইয়া ফাউন্ডেশন।
রোববার সকালে জেলার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানাধীন রাজাবাড়ী গ্রামে প্রয়াত নূরুল হক ভূঁইয়ার বাড়ীর আঙ্গিণায় আনুষ্ঠানিক ভাবে এসব খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়।
বিতরণ কালে ফাউন্ডেশনের পরিচালক ইয়ার হোসেন, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, বিএনপি নেতা রাশেদ মিয়া ও রেজাউল করিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিবছর রমজান ছাড়াও বিভিন্ন সময় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতের পোশাক, টিউবয়েল তিবরণ, স্কুলে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
এবারের প্যাকেজে রয়েছে জনপ্রতি ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২কিজি পেঁয়াজ, দেড় কেজি ছোলা, ১ কেজি মুড়ি এবং ৫০০গ্রাম ডিটারজেন্ট পাউডার।
এই প্যাকেজ রাজাবাড়ী, বলিঘর, পীর কাশিমপুর, বাংগরা, বলিবাড়ী এবং গাঙ্গের কোট সহ মুরাদনগর ও নবীনগর উপজেলার কয়েকশত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।