মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সকল আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এ উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক এর সভাপতিত্বে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির দলীয় অফিসে এ শোকরানা দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত থেকে রায়ের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং দেশের শান্তি-শৃঙ্খলা ও উন্নতির জন্য বিশেষ মোনাজাত করেন। এ সময় বক্তারা বলেন, এই রায় সত্য ও ন্যায়ের প্রতিফলন এবং রাজনৈতিক প্রতিহিংসার শৃঙ্খল থেকে মুক্তির এক নতুন দিগন্ত।
সম্পাদক ও প্রকাশক : সাজ্জাদ হোসেন শিমুল
সকল স্বত্বঃ "কুমিল্লা টাইমস" কতৃক সংরক্ষিত