ডেস্ক রিপোর্টঃ
৫ মাস পর ছয় শর্তে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র শুক্রবার (২৮ আগস্ট) থেকে সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে। তবে সারাদিনেও পর্যটন কেন্দ্রগুলোতে লোকজনের উপস্থিতি খুব একটা বেশি ছিল না।

খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পর্যটন কেন্দ্রে প্রবেশের জন্য পর্যটকদের মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার/সাবান দিয়ে হাত জীবাণুমুক্ত করা, শারীরিক অসুস্থ অবস্থায় ভ্রমণ না করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পালন করা এবং পর্যটন মন্ত্রণালয়ের বিধান অনুসরণ করতে হবে।
প্রসঙ্গত, গত ১৮ মার্চ থেকে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়।
সম্পাদক ও প্রকাশক : সাজ্জাদ হোসেন শিমুল
সকল স্বত্বঃ "কুমিল্লা টাইমস" কতৃক সংরক্ষিত