বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
ওসমান হাদীকে নেওয়া হলো এভারকেয়ারে হোমনায় অটোরিকশা ছিনতাই করে চালককে গলা কেটে হত্যা মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

১১ বছর পর ব্যবসায়ী ফারুক হত্যা মামলার রায়

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৪৫৪ বার পড়া হয়েছে
  • নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের ব্যবসায়ী ফারুক আহাম্মেদ রাজুকে মোবাইল ফোনে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যার ১১বছর পর অভিযুক্ত চার আসামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেক আসামীকে ৫০হাজার টাকা করে জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছাঃ ফারিদা ইয়াসমিন এই রায় দেন।

ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন মুরাদনগর উপজেলার উপজেলা নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের সুরুজ মিয়ার ছেলে রফিক (২৫), ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে নাজমুল সিকদার(২০), দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রামের মালু মিয়ার ছেলে মান্নান (২৭), একই উপজেলার দক্ষিন ভিংলাবাড়ী গ্রামের রঞ্জু মিয়ার ছেলে সুমন(২৮)। আসামীরা সকলে পলাতক রয়েছে।

জানা যায়, মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে ২০১৩ সালের ২রা ডিসেম্বর রাতে পাওনা টাকা নিয়ে দন্দের জের ধরে কাপড় ব্যবসায়ী ফারুক আহাম্মেদ রাজুকে বাড়ী থেকে ফোন করে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে সেফটিক ট্যাংকে ফেলে দিয়ে দেহটিকে একটি মাঠে বালুচাপা দিয়ে রাখে দুর্বৃত্তরা। এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশেপাশের মানুষ বালুর মাঠে গিয়ে চাপাদেয়া অবস্থায় মানুষের হাত দেখতে পেয়ে পুলিশকে অবগত করে। পুলিশ এসে লাশ উদ্ধারের পর পাশের একটি সেফটিক ট্যাংক থেকে ব্যবসায়ী ফারুকের কাটা মাথা উদ্ধার করে।

এঘটনায় নিহতের বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে মুরাদনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন এসআই আনোয়ার হোসেন তদন্ত শেষে ৪আসামীর বিরুদ্ধে চার্জশীট দেন। দীর্ঘ শুনানি ও ২২জনের সাক্ষ্য গ্রহন শেষে বিজ্ঞ আদালত এই রায় দেন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com