বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

হোমনায় কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ১৮

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৭৭০ বার পড়া হয়েছে
হোমনায় কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ১৮

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী ও মাদ্রাসার ছাত্রসহ ১৮ জন আহত হয়েছেন।

সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার ফজুরকান্দি, ঘারমোড়া বাজার ও শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।এতে ১৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে ।

হাসপাতাল ও স্থানীয়রা জানা যায়, সোমবার দুপুর একটার দিকে একটি পাগলা কুকুর উপজেলার ফজুরকান্দি কয়েক জনকে কামড় দেয়। পরে ঘারমোড়া ও শ্রীপুর গ্রামে নারী, শিশু ও মাদ্রাসার ছাত্র সহ ১৮ জনকে কামড়ায় । এদের মধ্যে ১১ জন শিশু ৪ জন নারী, ৩ জন মাদ্রাসার ছাত্র ২ জন যুবক আহত রয়েছেন । এতে গ্রামবাসীর মাঝে জলাতঙ্ক রোগের আতঙ্ক দেখা দেয়। কিন্ত এখনো পর্যন্ত পাগলা কুকুরটিকে ধরতে পারেনি এলাকাবাসি।

আহত মিরাজ বলেন,আমি ঘাড়মোড়া বাজারে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছি। হঠাৎ একটি কুকুর আমার হাটুর উপরে কামড় দেয়। আমি কুকরটিকে লাথি মেরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে কুকুরটি আমার বুকের মধ্যে আবারও কামড় দিয়ে দৌড়ে চলে যায়। পরে আশে পাশের লোকজন আমাকে হাসপাতাল নিয়ে আসে।

হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার জানান, কুকুরের কামড়ে আহত ১৮ জন চিকিৎসা নিয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জলাতঙ্ক টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com