বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

হোমনায় সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত চাঞ্চল গ্রেপ্তার

  • আপডেটের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৮০৪ বার পড়া হয়েছে

তানভীর ইসলাম আলিফ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিকালমিনা গ্রামের কুখ্যাত ও চাঞ্চল ডাকাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ছিনতাই করা মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাঞ্চল ডাকাত এলাকায় চুরি, ডাকাতি, মোটরসাইকেল ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ আদায়, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

অভিযান শেষে আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, চাঞ্চলের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে সাধারণ মানুষ। বহুদিন পর এলাকার মানুষ কিছুটা নিরাপত্তাবোধ করছে বলে মন্তব্য করেন তারা।

একজন স্থানীয় সমাজসেবক বলেন, চাঞ্চল ছিল এলাকার আতঙ্ক। সেনাবাহিনীর এই অভিযান ও গ্রেপ্তারের মাধ্যমে আমরা আশা করি, এখন থেকে এলাকায় শান্তি ফিরবে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com