বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

হোমনায় নিখোঁজ সাংবাদিক চার দিন পর উদ্ধার

  • আপডেটের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৮৯ বার পড়া হয়েছে

তানভীর ইসলাম আলিফ, হোমনা (কুমিল্লা)

কুমিল্লার হোমনা উপজেলার সাংবাদিক দিদার আহম্মদ নিখোঁজের চার দিন পর জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন। সোমবার সকালে চট্টগ্রামের মিরসরাইল এলাকার একটি জঙ্গলে হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে পাওয়া যায়। বর্তমানে তিনি হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে দোকানের মালামাল কিনতে ঢাকায় যান দিদার আহম্মদ। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার ও সহকর্মীদের ধারণা, তাকে অপহরণ করা হয়েছিল।

উদ্ধারের পর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোমবার দুপুরে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে দেখতে যান কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা।

দিদার আহম্মদ জাতীয় দৈনিক এই আমার দেশ পত্রিকার হোমনা উপজেলা প্রতিনিধি এবং হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঘটনাটি তদন্তে হোমনা থানা পুলিশ মাঠে নেমেছে। প্রেস ক্লাবসহ স্থানীয় সাংবাদিক সমাজ দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com