বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

– তদন্তে নেমেছে পুলিশ –

তানভীর ইসলাম আলিফ, হোমনা (কুমিল্লা)

কুমিল্লার হোমনা উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতি–৩ এর একটি ১৫ কেভিএ ট্রান্সফরমার চুরির সময় স্থানীয়রা মোঃ এনামুল হক ইতি (৫৪) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে। পরে পল্লী বিদ্যুৎ হোমনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মৃণাল কান্তি চৌধুরী বাদী হয়ে হোমনা থানায় মামলা দায়ের করেন। পুলিশ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর রাত ২টা ৩০ মিনিটে ফতেরকান্দি গ্রামে রাস্তার পাশ থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার অজ্ঞাত একদল ব্যক্তি খুলে নিচ্ছে—এমন খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। এসময় এনামুল হক ইতিকে চুরি করা ট্রান্সফরমারসহ আটক করা হয়, তবে তার সহযোগীরা পালিয়ে যায়।

খবর পেয়ে জোনাল অফিসের লাইন টেকনিশিয়ান বেলাল হোসেন ও জসিম সরকার ঘটনাস্থলে গিয়ে ট্রান্সফরমারটি উদ্ধার করেন। ট্রান্সফরমারের সিরিয়াল নম্বর ২০১৬-১৫-১৫৬৯৭-টি.ভি এবং আনুমানিক মূল্য ৮৪ হাজার ৯৪১ টাকা বলে নিশ্চিত করা হয়।

জিজ্ঞাসাবাদে এনামুল হক ইতি চুরির বিষয়টি স্বীকার করলেও তার সহযোগীদের পরিচয় প্রকাশ করেননি। আটক হওয়ার সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আহত হলে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের সহযোগিতায় মূল চোরকে হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। সহযোগীদের শনাক্ত ও চক্রটি গ্রেপ্তারে তদন্ত চলছে।

পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী বলেন, সরকারি সম্পদ রক্ষায় স্থানীয়দের ভূমিকা প্রশংসনীয়। গত এক মাসে পাঁচটি ট্রান্সফরমার চুরি হয়েছে—এভাবে চলতে থাকলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আসামিকে জেলহাজতে রাখা প্রয়োজন, জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com