বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

হজ করতে পায়ে হেঁটে মক্কার উদ্দেশে কুমিল্লার আলিফ

  • আপডেটের সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৩৮০ বার পড়া হয়েছে
  • ডেস্ক রিপোর্ট:

পবিত্র হজ পালন প্রতিটি মুসলমানেরই আজন্ম লালিত স্বপ্ন। সেই স্বপ্নকে রঙিন করতেই ভিন্নরকম একটি পদ্ধতি বেছে নিলেন কুমিল্লার এক যুবক। পায়ে হেঁটে আগামী ২০২৪ সালে অনুষ্ঠেয় হজ পালনের উদ্দেশ্যে তিনি তার গ্রাম থেকে রওনা হয়েছেন।

শনিবার (৮ জুলাই) দুপুর ১২টায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিজ গ্রাম বাতাবাড়িয়া থেকে রওনা হয়েছেন তিনি।ওই যুবকের নাম আলিফ মাহমুদ আদিব। বয়স ২৫ বছর। তার বাবার নাম মরহুম আব্দুল মালেক।এ বিষয়ে জানতে আলিফ মাহমুদ আদিবের সাথে যোগাযোগ করে নয়া দিগন্ত।

এ সময় তিনি জানান, এখনো তিনি তার উপজেলায় অবস্থান করছেন। পদ্মা সেতু হয়ে বেনাপোল বর্ডার দিয়ে দেশ ছাড়ার ইচ্ছে তার।

তিনি আশা করছেন- সরকার পদ্মা সেতুর ওপর দিয়ে হেঁটে যেতে তাকে সহযোগিতা করবে।আলিফ মাহমুদ এই সফরে বাংলাদেশ ছাড়াও আরো অন্তত ছয়টি দেশের মাটিতে হাঁটবেন। সেগুলো হলো- ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরব। সফরের দূরত্ব ৭ হাজার ৮ শ’ ১০ কিলোমিটার কিংবা আরো একটু বেশি।

কিন্তু আধুনিক যোগাযোগব্যবস্থার যুগে দীর্ঘ এ পথে কেন তিনি পায়ে হেঁটে হজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন- এমন প্রশ্নের জবাবে আলিফ মাহমুদ বললেন, ‘আমি আসলে একজন ভ্রমণপ্রেমী মানুষ। ভ্রমণ পছন্দ করি। আমি এর আগে সাইকেলে চড়ে দেশের ৬৪টি জেলাতেই ভ্রমণ করেছি। তখন থেকেই আমার এভাবে হজে যাওয়ার পরিকল্পনা।’তিনি আরো বলেন, ‘তবে শুরুতে সাইকেলে চড়ে হজ করার ইচ্ছে থাকলেও সেটি পরিবর্তন করি এবং পায়ে হেঁটে মক্কায় যাওয়ার সিদ্ধান্ত নিই। আর এটি আমার কাছে সম্ভবই মনে হয়েছে। কারণ, হাজার বছর আগে ইসলাম ধর্ম প্রচার, ব্যবসা-বাণিজ্য ইত্যাদির জন্য মানুষ পায়ে হেঁটে দূর-দূরান্তে সফর করতেন।’আলিফ মাহমুদ মনে করছেন এই দীর্ঘ পথে মহাসাগর-মরুভূমি তিনি সহজেই পাড়ি দিতে পারবেন।

কারণ, তার বিশ্বাস- এই সফরে আল্লাহ তাকে পরিপূর্ণ সাহায্য করবেন।পবিত্র এ সফরে তার কোনো সঙ্গী আছেন কিনা-জানতে চাইলে আলিফ মাহমুদ বলেন, ‘আমি একাই। শুরুতে কয়েকজনের সাথে বিষয়টি শেয়ার করেছিলাম কিন্তু তারা সাহস করেননি। পরে এক বছর ধরে চিন্তা-ভাবনার পর আমি একাই মক্কার উদ্দেশে বের হওয়ার সিদ্ধান্ত নিই।’


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com