বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, ৮ দিনেও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ কুমিল্লায় স্ত্রী গেম খেলতে বাধা দেওয়ায় ¯^ামীর আত্মহত্যা বেঞ্চে পা তুলে পরীক্ষা দিলো এসএসসি পরীক্ষার্থীরা ৩ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার কুমিল্লায় চুরি করতে গিয়ে খাটের নিচে ঘুমিয়ে পড়লেন চোর দুই গ্রুপে তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার মরদেহ ভাবির ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগে দেবর গ্রেপ্তার পাহারাদারকে বেঁধে তিন ট্রান্সফরমার চুরি যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’, ঘোষণা ইরানের মুরাদনগরে অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে, একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী কায়কোবাদ বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত!

সিনহা হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার নুরুল আমিনের পরিবারের পাল্টা মামলা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৮২৪ বার পড়া হয়েছে
সিনহা হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার নুরুল আমিনের পরিবারের পাল্টা মামলা
সিনহা হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার নুরুল আমিনের পরিবারের পাল্টা মামলা

নিজস্ব প্রতিবেদকঃ

টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার তিনজনের মধ্যে মো. নুরুল আমিনকে অপহরণের অভিযোগে তার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) টেকনাফ থানার পরিদর্শক (ওসি) মো. আবুল ফয়সল জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে মো. নুরুল আমিনসহ ৩ জনকে বাড়ি থেকে অজ্ঞাত একদল লোক জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। স্বজনরা বিষয়টি পুলিশকে অবহিত করলে রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে মঙ্গলবার সকাল ৭টা ৩৫ মিনিটে থানায় মামলাটি নথিভূক্ত হয়।

ওসি আরও বলেন, স্বজনরা মো. নুরুল আমিন, মো. নাজিমুদ্দিন ও মোহাম্মদ আয়াজকে অপহরণের বিষয়টি থানায় অবহিত করার পর সোমবার রাত ৩টার দিকে টেকনাফের মারিশবুনিয়া এলাকায় ঘটনাস্থল পরিদর্শনে যান। পরে ঘটনার সত্যতা পাওয়া যাওয়ায় মঙ্গলবার সকালে নুরুল আমিনের মা খালেদা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে এই ৩ জনকে র‌্যাবের অভিযানে গ্রেপ্তারের বিষয়টি মঙ্গলবার বিকালে আদালতে হাজির করার আগে পুলিশ অবহিত ছিলো না বলেও জানান টেকনাফ থানার ওসি।

মো. নুরুল আমিন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

এদিকে, সিনহা রাশেদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে এই তিনজনকেই গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বাহারছড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নুরুল আমিনসহ গ্রেপ্তারকৃত ৩ জন সিনহা হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলার সাক্ষী।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার হওয়া এ তিন ব্যক্তি মেজর (অব.) সিনহা রাশেদ খানকে ডাকাত বলে প্রচার করেছিলো। গ্রেপ্তারকৃতরা সিনহা রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা মামলার সাক্ষী। জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিন রিমান্ড আবেদন করা হবে। আগামীকাল বুধবার রিমান্ড শুনানির জন্য তিনজনকে আদালতে তোলা হবে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
mimislot
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor amanah

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot