বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

সাংবাদিক রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে শার্শায় মানববন্ধন

  • আপডেটের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৭০৪ বার পড়া হয়েছে

সোহেল রানা, যশোর প্রতিনিধি:

দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ্য প্রতিবেদক  সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্থা, শারীরিক লাঞ্ছনা,মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবীতে যশোরের শার্শায়  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৯ মে)সকাল ১০টায় উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে বাংলাদেশ প্রেসক্লাব শার্শা উপজেলা শাখা,শার্শা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন ও শার্শা সাংবাদিক কল্যাণ সংস্থার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন,বাংলাদেশ প্রেসক্লাব যশোর জেলা শাখার সভাপতি মতিয়ার রহমান,শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুর রহমান,শার্শা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আজিবর রহমান,সার্ক মানবাধিকার যশোর জেলা শাখার সভাপতি দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সহ সভাপতি ও সারসা বার্তা পত্রিকার সম্পাদক- প্রকাশক। আব্দুস সালাম গফফার, শার্শা সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন,সাংবাদিক ইসমাইল হোসেন, আসাদুজ্জামান নয়ন, জসিম উদ্দিনসহ উপজেলার সকল সাংবাদিকবৃন্দ।

নেতৃবৃন্দ সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা থেকে অব্যাহতিসহ আটকে নির্যাতন করায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com