বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিন আজ

  • আপডেটের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৪৭৭ বার পড়া হয়েছে
শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিন আজ
শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিন আজ

ডেস্ক রিপোর্টঃ

বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও আর্দশকে বাস্তবায়ন করতে পেছন থেকে যিনি কাজ করেছিলেন তিনি শেখ মুজিবের প্রিয় ‘রেণু’। এই মহীয়সী নারী শেখ ফজিলাতুন্নেছা মুজিব। আজ তার ৯০তম জন্মদিন। স্বাধীনতাপূর্ব আন্দোলন, মুক্তিযুদ্ধ আর পরবর্তীতে বঙ্গবন্ধুর সকল কাজের প্রেরনাদাত্রী হিসেবে ইতিহাসের পাতায় তিনি এখন ‘বঙ্গমাতা’।

১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ ফজিলাতুন্নেছা, যিনি পরিবারে পরিচিত ছিলেন রেণু নামে। শৈশবে অভিভাবক হারানো রেণুকে মাতৃস্নেহে আগলে রাখেন তার চাচি এবং পরবর্তীতে শাশ্বড়ি সায়েরা খাতুন। মাত্র ১৩ বছর বয়সে শেখ মুজিবের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন তিনি।

বঙ্গবন্ধূর ‘অসমাপ্ত আত্মজীবনী’তে বার বার উঠে এসেছে তার জীবনের শ্রেষ্ঠ ছায়াসঙ্গী প্রিয় রেণূর অবদানের নানা গল্প। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় কেটেছে কারাগারে। তখন তার সঙ্গে দেখা করে প্রতিটি রাজনৈতিক ঘটনা অবহিত করতেন বেগম ফজিলাতুন্নেসা।

বঙ্গবন্ধুর অবর্তমানে প্রায়ই নিজের ঘরের আসবাবপত্র, অলংকার, পৈতৃক সম্পত্তি বিক্রি করে ক্রান্তিকালে দল ও নেতাকর্মীদের পাশে দাঁড়ান তিনি।

আগরতলা যড়ষন্ত্র মামলায় বঙ্গবন্ধু কারাগারে গেলে লাহোর গোলটেবিল বৈঠকে অংশ নেবার জন্য শেখ মুজিবকে প্যারোলে মুক্তি দেবার সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। কিন্তু সহধর্মিনীর পরামর্শে প্যারোলে মুক্তিতে অসম্মতি জানান বঙ্গবন্ধু।

স্বাধীনতার পর আন্তর্জাতিকভাবে দেশকে তুলে ধরতে বিশ্বনেতারা বাংলাদেশ সফরে এলে বঙ্গবন্ধুর পাশে থাকতেন শেখ ফজিলাতুন্নেসা।

শুধু সহধর্মিনী হিসেবে নয়, রাজনৈতিক সহকর্মী হিসেবে আজীবন প্রিয়তম স্বামী শেখ মুজিবের ছায়াসঙ্গী ছিলেন শেখ ফজিলাতুন্নেছা। ১৯৭৫ এর ১৫ই আগষ্ট কালরাতে বঙ্গবন্ধুর সপরিবার হত্যাযজ্ঞে তিনিও শহীদ হন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com