বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়নো হলো ৩১ আগস্ট পর্যন্ত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৭৫৮ বার পড়া হয়েছে
শিক্ষা মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্টঃ

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়লো আরও একদফা। এবার ছুটি বাড়িয়ে করা হয়েছে ৩১ আগস্ট পর্যন্ত। ছুটির মধ্যে শিক্ষার্থীদের বাড়িতে অবস্থানের নির্দেশ ও দিয়েছে সরকার।

মহামারী করোনা পরিস্থিতিতে আগামী ৬ আগস্ট শিক্ষাপ্রাতিষ্ঠানের ছুটি শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষাপ্রাতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে ৩১ আগস্ট পর্যন্ত। কিন্তু করোনা সংক্রমণ রোধে বর্ধিত এই ছুটির মেয়াদের মধ্যে শিক্ষার্থীদের নিজ বাসস্থানে থাকার নির্দেশ দিয়েছে সরকার। সেজন্য সংশ্লিষ্ট শিক্ষক – অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পারস্পরিক আলোচনার মাধ্যমে ছুটির এই নতুন তারিখ নির্ধারণ করে। সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আগামী ৩১ আগস্ট পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের বাড়িতে অবস্থানের নির্দেশের কথাও জানান।

পরে এই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়। সেই আদেশে বলা হয়, মহামারী করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে আগের বন্ধের ধারাবাহিকতায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনার সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবেন। শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সময়ে সময়ে জারি করা নির্দেশনা ও অনুশাসন মেনে চলতে হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় সেই ছুটি বাড়িয়ে আগস্ট মাসের পুরোটাই ছুটি ঘোষণা করা হল। করোনার কারণে ১ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com