বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

লাকসামে ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৬১৪ বার পড়া হয়েছে
লাকসামে ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার
ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লা লাকসামে ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত এক যুবতীর বীভৎস লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ ১৩ আগস্ট সকাল ১১টায় স্রোতে ভেসে এসে লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ সংলগ্ন ডাকাতিয়ার নদীর কিনারায় কুচরিপানার মাঝে আটকে যায় লাশটি। পরে স্থানীয়রা খবর দিলে লাকসাম থানা পুলিশ এসে অজ্ঞাত যুবতীর লাশটি উদ্ধার করে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাতিয়ার নদীর কিনারায় কুচরিপানার মাঝে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবতীর লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা।

এদিকে স্থানীয় সূত্র মতে, গত ১১ আগস্ট মঙ্গলবার সকালে লাকসাম চাঁদপুর রেলগেইট সংলগ্ন এলাকায় রেল-ব্রীজ পারাপারকালে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেসের ধাক্কা খেয়ে ডাকাতিয়া নদীতে পড়ে ডুবে যায় অজ্ঞাত এক যুবতী। বৃহস্পতিবার সকালে ভেসে ওঠা লাশটি ওই যুবতীর বলে ধারণা করছেন স্থানীয়রা।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com