বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারাই ভাস্কর্য ভাঙছে- এমপি বাহার

  • আপডেটের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৬২২ বার পড়া হয়েছে
যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারাই ভাস্কর্য ভাঙছে- এমপি বাহার

ফয়সাল মবিন পলাশঃ

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বাহাউদ্দিন বাহার বলেছেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে-তারাই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙছে। তারাই আমাদের প্রিয় নেত্রী জাতির জনক কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করেছে। ওই কুচক্রীরা ভাস্কর্যকে ভয় পায় না, ভয় পায় বঙ্গবন্ধুকে।

‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এ স্লোগানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা কর্মচারিদের প্রতিবাদী মানবন্ধন ও সমাবেশে অতিথি হিসেবে এমপি বাহার এসব কথা বলেন।

সভায় এমপি বাহার আরো বলেন, তিতুমীর বাঁশের কেল্লা তৈরী করে জীবন দিয়েছে স্বাধীনতা দিতে পারে নাই, মাস্টার দা সূর্য সেন অস্ত্রাগার লুন্ঠন করেছে স্বাধীনতা দিতে পারে পারে নাই, প্রীতিলতার জীবন দিয়েছে স্বাধীনতা দিতে পারে নাই, ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে জয়গান গেয়েছে- নেতাজী সুবাস বোস বলেছেন- তোমরা আমাদের রক্ত দাও আমি স্বাধীনতা দিবো।

আর আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু বলেছেন- রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো-ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।

সভায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ও দায়রা জজ মোঃ আতাব উল্লাহ, জেলাপ্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ বিভিন্ন সরাকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
সমাবেশ শেষে একটি বিশাল র‌্যালি কুমিল্লা টাউন হল থেকে কুমিল্লা পৌর উদ্যানের সামনের বঙ্গবন্ধুর ম্যূরালের সামনে গিয়ে শেষ হয়।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com