বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

যশোরে বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

  • আপডেটের সময় : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৬৮৯ বার পড়া হয়েছে
যশোরে বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছার শংকরপুরের কুমরী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ড্রেজার মেশিন বসিয়ে বেতনা নদী থেকে প্রতিদিন বালু উত্তোলন করা হচ্ছে। এতে বেতনা নদীর পাশে অবস্থিত ঘরবাড়ী হুমকির মুখে পড়েছে।এ ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে,ঝিকরগাছা উপজেলার কুমরী গ্রামের রফিকের ছেলে জাহাঙ্গীর কবির নিজের নব নির্মিত ভবনের নিচে ভরাট করার জন্য বেতনা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে ১০/১৫ দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। প্রতিদিন বালু উত্তোলনের ফলে বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে।

এদিকে অবৈধ বালু উত্তোলনের ফলে গ্রামের মানুষ চিন্তিত। ভুক্তভোগীরা জানান, ড্রেজিং পদ্ধতিতে বালু উত্তোলন করা হলে ভরা বর্ষায় তাদের বসত ভিটা বিলিন হবে।

নির্ভরযোগ্য সূত্র জানায়, ২০১০ সালে বালু উত্তোলন নীতিমালায় যন্ত্রচালিত মেশিন দ্বারা ড্রেজিং পদ্ধতিতে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও সেতু, কালভার্ট, রেললাইনসহ মূল্যবান স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা বেআইনি। অথচ নিজের স্বার্থ হাসিলের জন্য সরকারি ওই আইন অমান্য করে কুমরী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বেতনা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

এ বিষয়ে বালু উত্তোলনকারী জাহাঙ্গীর বলেন,বালু উত্তোলন করা সমস্যা হলে বন্ধ করে দেব।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান বলেন,বালু উত্তোলনের বিষয়টি আমার জানা ছিলো না।আপনার মাধ্যামে জানতে পারলাম।বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com