বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

যশোরে ঘাতক বাস কেড়ে নিলো দুই ভাইয়ের প্রাণ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৫৩৪ বার পড়া হয়েছে
যশোরে ঘাতক বাস কেড়ে নিলো দুই ভাইয়ের প্রাণ
যশোরে ঘাতক বাস কেড়ে নিলো দুই ভাইয়ের প্রাণ

সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।সোমবার রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ কলোনী মোড় নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।এঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- যশোরের শার্শা উপজেলার গয়ড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে বিপুল (২০) ও বেনাপোল পুটখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে মুরাদ হোসেন (২৩)।তারা উভয়ই ওয়াইফাই কেবল অপারেটর হিসাবে কাজ করত।দুইজনই কাজির বেড় গ্রামের নানা গোলাম নবীর বাড়িতে বসবাস করতো।

নিহতের পরিবার সূত্রে জানা যায়,বিপুল ও মুরাদ ওয়াইফাই কেবলের কাজে ভাড়ায় মোটরসাইকেলযোগে ঝিকরগাছা থেকে কাজ সেরে বাসায় ফিরছিল। পথিমধ্যে নাভারণ কলোনী মোড় নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পরিবহণ তাদেরকে ধাক্কা দেয়।এতে পিছন থেকে বিপুল ও মুরাদ পড়ে গিয়ে পরিবহনের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের (এসআই) টিটো দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনা ঘটার ২০ মিনিট পর আমরা জানতে পেরেছি। আমরা চেষ্টা চালাচ্ছি ঘাতক বাসটি সনাক্ত করার জন্য।এদিকে একই সাথে দুই খালাতো ভাইয়ের অকাল মৃত্যুতে নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com