বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
ওসমান হাদীকে নেওয়া হলো এভারকেয়ারে হোমনায় অটোরিকশা ছিনতাই করে চালককে গলা কেটে হত্যা মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

যশোরের শার্শায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক ২

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৬৪৫ বার পড়া হয়েছে
যশোরের শার্শায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক ২
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শা থেকে অপহরন হওয়া সপ্তম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী সাত দিন পর উদ্ধার হয়েছে। এসময় অপহরণের সাথে যুক্ত থাকার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে শার্শা থানায় এক সংবাদ সন্মেলনে এতথ্য নিশ্চিত করেন শার্শা থানার ওসি বদরুল আলম খান।
তিনি বলেন,বুধবার যশোর আদালত চত্তর এলাকা থেকে শার্শা থানার পুলিশ ও পিবিআই যৌথ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।অপহরণের সাথে যুক্ত থাকার অভিযোগে আকবার আলী (৪০) ও তার স্ত্রী রুমা খাতুনকে (৩২)আটক করা হয়েছে। আটক আকবর ঝিকরগাছার শিওরদাহ গ্রামের বজলুর রহমানের ছেলে।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগআঁচড়া বাগুড়ী বেলতলা গ্রাম থেকে বাগআঁচড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১৩ বছর বয়সী ছাত্রীটির অপহরণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়।
বৃহস্পতিবার ওই স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে এবং অপহরণের সাথে যুক্ত দম্পতিকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com