বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

যশোরের তেল চোর চক্রের ২ সদস্য আটক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৬৪১ বার পড়া হয়েছে
যশোরের তেল চোর চক্রের ২ সদস্য আটক

সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছায় স্থানীয় জনতার সহায়তায় তেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে দিকে উপজেলার  কৃর্ত্তিপুর সাকিনস্থ নাজমুলের ট্রাক টার্মিনালের মধ্যে কাভার্ড ভ্যানের তেলের ট্যাংক’র তালা ভেঙ্গে কৌশলে পাইপ দ্বারা তেল চুরি করাকালে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন-বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিরা গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (২৪)।এ/পি-দক্ষিণ কাশিপুর (দূর্গ ক্লাব রোড), থানা-খালিশপুর, জেলা-খুলনা ও পাবনা জেলার ইশ্বরদী উপজেলার আলহাজ্ব মোড় রিফিউজি ক্যাম্প এলাকার আজিজুল হক বাচ্চুর ছেলে জহিরুল হক লিটন (৩২)। এ/পি-উত্তর কাশিপুর, থানা-খালিশপুর, জেলা-খুলনা।

পুলিশ সূত্রে জানা যায়, থানা পুলিশের উপ- পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন জরুরী ডিউটি করার সময়ে আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ, ঝিকরগাছা থানা, যশোর এর সার্বিক দিক নির্দেশনায়।ভোরে ঝিকরগাছা থানাধীন কৃর্ত্তিপুর সাকিনস্থ নাজমুলের ট্রাক টার্মিনালের মধ্যে হইতে কাভার্ড ভ্যানের তেলের ট্যাংক’র তালা ভেঙ্গে কৌশলে পাইপ দ্বারা তেল চুরি করাকালে স্থানীয় জনগণের সহযোগীতায় আন্তঃজেলা তেল চোর চক্রের দুই সদস্যকে আটক করে।ওই সময় আসামীদ্বয়ের হেফাজত হইতে ৫০লিটার ডিজেল ও তেল রাখার ০৯টি ড্রাম,০২ টি পাইপ এবং চোরাই তেল বহনের কাজে ব্যবহৃত একটি পিকাপ গাড়ী জব্দ করা হয়।

এ ব্যাপারে ঝিকরগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ঝিকরগাছা থানার মামলা নং-১৮।ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করিয়া বিজ্ঞ আদালতে বিচারের নিমিত্তে প্রেরণ করা হয়েছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com