বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

মুরাদনগর ভূতাইলে ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঘোড়াশাল অনির্বাণ স্পোর্টিং ক্লাব

  • আপডেটের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৩৫ বার পড়া হয়েছে
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ভূতাইল স্পোর্টিং ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত ১০টায় ভূতাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাঠে ব্রেস্ট অফ ত্রি ফাইনাল খেলায় নবীনগর থানার চেচড়া রাইটার্স টিমকে (০-২ ) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাঙ্গরা বাজার থানাধীন ঘোড়াশাল অনির্বাণ স্পোর্টিং ক্লাব। খেলায় বিজয়ী দলকে ট্রফি এবং নগদ ৫০ হাজার টাকা এবং রানার আপ দলকে ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

ভূতাইল গ্ৰামের বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন আনু মেম্বারের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নুরুল কবির ভূঁইয়া।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন: রফিকুল ইসলাম বাহাদুর, ফজলুল হক বাবুল, চৌধুরী আবুল হোসেন, আব্দুস সাত্তার, আশব আলী, অহিদ মিয়া, মোঃ ইউনুছ, ফরিদ মেম্বার, গোলাম কিবরিয়া, আব্দুল বাতেন, শাহিনুল ইসলাম, হাবিবুর রহমান, দিদার হোসেন খান, কবির হোসেন প্রমুখ।

আকর্ষণীয় এই টুর্নামেন্টের পরিচালনা কমিটির সদস্য মাহাবুল হাসান সরকার কমল, মীর সুমন, মনির হোসেন, সোহেল মুন্সী, মুন্সী মাহফুজ, আশরাফুল ইসলাম বাবু, গোলাম রসুল,জিয়াউল, সুজন মুন্সী, রিফাত ইবনে বাশার, রাসেল রানা, রিপন ,তৌশিব হোসেন, ফারুক,সিজান, হোসাইন আহমেদ, মোঃ হৃদয় এবং ভূতাইল গ্ৰামের যুবসমাজ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাহরাইন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সাজ্জাদ হোসেন। তিনি জানিয়েছেন মাদকের বিরুদ্ধে এবং ক্রীড়াক্ষেত্রে যুবসমাজকে উৎসাহিত করতে এই জমজমাট খেলার আয়োজন করা হয়। এতে ১৬ টি দল অংশগ্রহণ করেছেন এবং ফাইনাল খেলায় হাজার হাজার দর্শক উপভোগ করেছেন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com