বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
ওসমান হাদীকে নেওয়া হলো এভারকেয়ারে হোমনায় অটোরিকশা ছিনতাই করে চালককে গলা কেটে হত্যা মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

মুরাদনগরে স্থানীয় সম্পদ আহরণ ও ব্যবস্থাপনা বিষয়ক কোর্সের উদ্বোধন

  • আপডেটের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৭ বার পড়া হয়েছে
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে মুরাদনগর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক ৪ দিনব্যাপী কোর্স সোমবার থেকে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে শুরু হয়েছে।

এনআইএলজি এর উপ-পরিচালক মিজানুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা’র সভাপতিত্বে
উপজেলা স্থানীয় সরকার বিভাগের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো: রায়হানুল আলম চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন কোর্স সমন্বয়কারী উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ।

৪ দিনব্যাপী ৭টি ব্যাচের প্রশিক্ষণের প্রথম দিনে উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ১০৮ জন ইউপি সদস্যসহ সংরক্ষিত মহিলা সদস্য, ৯জন ইউপি সচিব এবং ৯ জন ইউনিয়ন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অংশগ্রহণ করেন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com