বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

মুরাদনগরে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে ৫০০ পরিবার: পুকুরের মাছ এখন সড়কে!

  • আপডেটের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৬৫৫ বার পড়া হয়েছে
মুরাদনগরে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে ৫০০ পরিবার: পুকুরের মাছ এখন সড়কে!

সাজ্জাদ হোসেন শিমুলঃ

দখল ও ভরাটের ফলে অস্তিত্ব হারিয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের প্রায় অধিকাংশ খাল। যেগুলো কোনো মতে টিকে আছে সেগুলোরও প্রবাহ শক্তি নেই। তাই স্বাভাবিক বৃষ্টিতেই তলিয়ে যায় প্রধান প্রধান সড়ক ও অলিগলি। একটু বেশি বৃষ্টি হলেতো কথাই নেই সদর এলাকার প্রায় সবকয়টি অলিগলি ও বেশ কিছু প্রধান সড়ক বড় বড় খালে রূপ নেয়। আর এতে করে উপজেলা সদর এলাকাবাসীর জীবনে নেমে আসে সীমাহীন দুর্ভোগ।

শুক্রবার দিবাগত রাতে ভারী বর্ষণের ফলে পানিতে তলিয়ে যায় উপজেলা সদরের পুরো মাষ্টার পাড়া এলাকার প্রায় ৫’শত পরিবার। আর এই পানিতে এসে যুক্ত হয় আশ-পাশের ৩টি পুকুরের মাছ। শনিবার দিনভর পানি জমে থাকায় এলাকার প্রধান সড়কের উপরে মাছ ধারায় মেতে উঠেন স্থানীয়রা। আর এই দৃশ্য দেখলে যেকারো মনে হবে এটি একটি ডুবা অথবা খাল।

জানা যায়, গোমতী নদীর পাড়ের মুরাদনগর কলেজ পাড়া এলাকার বদ্দার বিল থেকে মাষ্টার পাড়া পর্যন্ত একটি খাল ছিল। কালের বিবর্তনে এই খালের কোনো চিহ্ন খোঁজে পাওয়া না গেলেও একটি ব্রিজ থাকার কারণে বোঝা যায় এখানে খাল ছিল।

স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান বলেন, প্রভাবশালীরা অবৈধভাবে খাল দখল করে বাড়িঘর নির্মাণ করায় বর্তমানে এখানে খালের কোন অস্তিত্বই নেই। ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে মুরাদনগর উপজেলা সদরের ঐতিহ্যবাহী মাষ্টার পাড়া এলাকাসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান স্থায়ী জলাবদ্ধতায় পরিণত হয়। তিনি আরো বলেন তাদের এই দূর্ভোগ এর চিত্র বহুবার সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি স্থানীয় প্রশাসন। জলাবদ্ধতা থেকে মুক্তির জন্য স্থানীয় প্রশাসনকে লিখিত ভাবে জানানো হয়েছে বহুবার। তারা শুধু উচ্ছেদ প্রক্রিয়া চলছে এই বলে আমাদেরকে আশ্বস্ত করেন। এভাবে চলতে থাকলে বসবাসের অযোগ্য হয়ে পড়বে এই এলাকাটি। এটি সদরের অভিযাত এলাকা হওয়ার পরেও জলাবদ্ধতার কারণে ভালো কোন ভাড়াটিয়া এখন আর আসতে চায় না। বছরের যে কোন সময় বৃষ্টি হলেই আমাদের পানি বন্দি হয়ে পড়তে হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, খালের উপর অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করার বিষয়টি নজরে এসেছে। যারা অবৈধভাবে এসব খাল দখল করেছে আমরা তাদের একটি নামের তালিকা জেলায় পাঠিয়েছি। সেখান থেকে অনুমতি পেলেই উচ্ছেদ কর্যক্রম পরিচালনা করে এসব অবৈধ দখলদারদের হাত থেকে খাল উদ্ধার করা হবে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com