বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

মুরাদনগরে সানলাইফ ইন্সুরেন্স কোম্পানী লি. বীমার টাকা ফেরত পেতে গ্রাহকদের বিক্ষোভ ও মানববন্ধন

  • আপডেটের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৬২৪ বার পড়া হয়েছে

বাঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে বীমার টাকা ফেরত পেতে কয়েক হাজার গ্রাহক জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

সোমবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা ইউনিয়ন পরিষদের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেয়াদ শেষ হয়ে ৩ বছর গত হলেও গ্রাহকরা টাকা ফেরত না পাওয়ার আশংকা নিয়ে দ্বারে দ্বারে ঘুরে নিরূপায় ভূক্তভোগিরা সরকারের সহযোগিতা কামনা করছেন।

মানববন্ধনে গ্রাহকরা বলেন, হাস-মুরগী, ডিম, গরু-ছাগল বিক্রি করে ১০ বছর মেয়াদী বীমা করেছি। ৩ বছর আগেই মেয়াদ শেষ হয়েছে, কিন্তু বড় স্যারদের টেবিলে টেবিলে ঘুরে ক্লান্ত হয়ে গেছি। মিঠা মিঠা কথা বলে রঙ্গিন স্বপ্ন দেখিয়ে বীমা করিয়েছে। এখন টাকা ফেরত না দিয়ে উল্টো খারাপ ব্যবহার করছে। তাই আজ টাকা ফেরত পাওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেই। আমরা মিডিয়ার মাধ্যমে আমাদের দু:খ-দূর্দশা লাগবের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করছি।

সানলাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: এর ডিভিশনাল কো অর্ডিনেটর শাখাওয়াত হোসেন বলেন, উপজেলার নৈরপাড়, পূর্বধইর, খামারগ্রাম, মহেশপুর, পাশ্ববর্তী নবীনগর উপজেলার মাঝিকাড়া ও আহাম্মদপুর শাখার মাধ্যমে বিগত ১৩ বছরে প্রায় ১০ কোটি টাকার বীমা করেন প্রায় ১২শ’ গ্রাহক। এরমধ্যে প্রায় সাড়ে ৩ শত গ্রাহকের বীমার মেয়াদ শেষ হলেও গত ৩ বছরে একজনকেও বীমার টাকা ফেরত দিতে পারি নাই। যার ফলে প্রতিনিয়তই গ্রাহকদের গালমন্দ শুনতে হচ্ছে। এদের মধ্যে একাধিক মৃত্যু দাবির বীমার টাকাও দিচ্ছে না কোম্পানী। যার কারণে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

শাখাওয়াত হোসেন আরো বলেন, আমি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর ৭ বার আবেদন করেও কোন সুফল পাইনি। পরে কুমিল্লার এডভোকেট আরিফুর রহমানের মাধ্যেমে সানলাইফ ইন্সুরেন্স কোম্পানীর ইসলামী আ’সান বীমা প্রকল্পের চেয়ারম্যান, ডিএমডি, এমডি-সিও, সেক্রেটারী, প্রকল্প পরিচালক, একাউন্টস ও কুমিল্লার অফিস ইনচার্জকে উকিল নোটিশ করেও কোন সুফল পাইনি।

সানলাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: জুনিয়র এ.এম.ডি কাউছার আলম বলেন, মেয়াদ শেষ হওয়া শত শত গ্রাহকের ফাইল কুমিল্লা অফিস অনুমোদন করে বসে আছে, কিন্তুু কোম্পানী চেক দিচ্ছে না। চেক পাওয়ার জন্য একাধিকবার আবেদন, উকিল নোটিশ এবং মামলাও করা হয়েছে। কোন কিছুই কাজ হচ্ছে না। ইতিমধ্যে নুরুল ইসলাম নামে নতুন এম.ডি নিয়োগ দেওয়া হয়েছে। তিনি নবেম্বর-ডিসেম্বরের মধ্যে বিষয়গুলো সূরাহা করবেন বলে আশ্বস্থ করেছেন।

এ বিষয়ে কথা বলার জন্য সানলাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: এর প্রকল্প পরিচালক সাকিন আহম্মেদের সাথে একাধিকবার যোগাযোগ করেও মোবাইল ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com