বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
ওসমান হাদীকে নেওয়া হলো এভারকেয়ারে হোমনায় অটোরিকশা ছিনতাই করে চালককে গলা কেটে হত্যা মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

মুরাদনগরে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানির মামলা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫২২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সংবাদ প্রকাশের জেরে দৈনিক মানবকন্ঠের মুরাদনগর প্রতিনিধি মাহবুব আলম আরিফ এর বিরুদ্ধে একহাজার কোটি টাকার মানহানির মামলা করেছেন বিএনপির নেতা কামাল উদ্দিন ভুইয়া।
কামাল উদ্দিন ভুইয়া মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

গত বুধবার (২ জুলাই) কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১নং আমলী আদালতে তিনি মামলাটি করেন।
আদালতুসংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের বিচারক মমিনুল হক মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ১৮ আগস্ট তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার আরজিতে বলা হয়, চলতি বছরের ২৭ জুন রাতে মুরাদনগরের ১১নং রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নস্থ বাহেরচর গ্রামে জৈনক ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষক ফজর আলীকে বিএনপি নেতা বলে মুরাদনগর লাইভ টিভি’তে প্রচার করেছে।

কামাল উদ্দিন ভূঁইয়ার দাবি, প্রকাশিত সেই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। ধর্ষক ফজর আলী ও তাহার পরিবার বিএনপির রাজনীতির সাথে কোন দিনই জড়িত ছিলেন না।

মাহবুব আলম আরিফ এর বিরুদ্ধে মামলার ঘটনায় কুমিল্লার সাংবাদিকদের বিভিন্ন সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে মামলাটি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানানো হয়।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com